ads

শনিবার , ৯ সেপ্টেম্বর ২০২৩ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে নিখোঁজের ১৬ ঘন্টা পর শিশুর লাশ উদ্ধার

রেজাউল করিম বকুল - ফটো কার্ড
সেপ্টেম্বর ৯, ২০২৩ ৭:৩৬ অপরাহ্ণ

শেরপুরের শ্রীবরদীতে নিখোঁজের ১৬ ঘন্টা পর পুকুর থেকে তাসলিমা খাতুন (৮) নামে এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।

Shamol Bangla Ads

৯ সেপ্টেম্বর শনিবার সকালে উপজেলার কুড়িকাহনীয়া ইউনিয়নের চিথলিয়া গ্রামে ওই ঘটনা ঘটে। শিশু তাসলিমা খাতুন ওই গ্রামের অটোরিকশা চালক তাজুল ইসলামের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, শিশু তাসলিমা খাতুন ৮ সেপ্টেম্বর শুক্রবার বিকেল ৫টার দিকে বাড়ি থেকে খেলতে বের হয়। এরপর সন্ধ্যা গড়িয়ে গেলেও সে বাড়ি ফেরেনি। পরে খোঁজাখুজির এক পর্যায়ে শনিবার সকাল সাড়ে ৯টার দিকে স্থানীয় সোহরাব মাস্টারের পুকুরে তাসলিমার লাশ ভাসতে দেখে স্থানীয়রা। পরে তার লাশ উদ্ধার করা হয়।

Shamol Bangla Ads

এ ব্যাপারে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাইয়ুম খান সিদ্দিকী জানান, ওই ঘটনায় শিশুর লাশ বিনা ময়নাতদন্তে দাফন করার জন্য আবেদন করা হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

Need Ads