ads

শনিবার , ৯ সেপ্টেম্বর ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে অপহরণের এক মাস পরও উদ্ধার হয়নি স্কুলছাত্রী

খবর টি পড়েছেন : ১,২০২
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শেরপুরের ঝিনাইগাতীতে অপহরণের এক মাস পরও উদ্ধার হয়নি অপহৃত স্কুলছাত্রী (১৫)। গত ৯ আগস্ট রাতে উপজেলার কাংশা ইউনিয়নের পানবর গ্রাম থেকে ওই স্কুলছাত্রীকে অপহরণ করে নিয়ে যায় পার্শ্ববর্তী দুপুরিয়া গ্রামের মো. সেজু মিয়ার ছেলে মো. শামীম (২০) এবং তার সহযোগীরা।

Shamol Bangla Ads

অন্যদিকে ওই মামলায় এজাহারনামীয় রাসেল মিয়া নামে এক সহযোগী গ্রেফতার হলেও এখনও গ্রেফতার হয়নি প্রধান আসামি মো. শামীমসহ অন্যরা। এ নিয়ে স্কুলছাত্রীর পরিবার চরম হতাশায় রয়েছেন।

মামলা সূত্রে জানা যায়, ঝিনাইগাতী উপজেলার পানবর গ্রামের এক মধ্যবিত্ত পরিবারের মেয়ে ও ধানশাইল উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ওই ছাত্রীকে স্কুলে যাতায়াতের পথে মাঝে-মধ্যেই উত্যক্ত করতো দুপুরিয়া গ্রামের মো. শামীম। এক পর্যায়ে সে প্রেমপ্রস্তাব দিয়ে সাড়া না পাওয়ায় গত ৯ আগস্ট রাত সাড়ে ১০টার দিকে বসতবাড়ি সংলগ্ন রাস্তায় একা পেয়ে ওই ছাত্রীকে অপহরণ করে শামীম ও তার সহযোগীরা। ওই ঘটনায় ২৭ আগস্ট স্কুলছাত্রীর বাবা ও স্থানীয় সমাজসেবক বাদী হয়ে শামীম মিয়াসহ ৪ জনকে স্বনামে ও আরও অজ্ঞাত ১/২জনকে আসামি করে ঝিনাইগাতী থানায় একটি অপহরণ ও সহায়তার অভিযোগে মামলা দায়ের করেন। এরপর ৩০ আগস্ট এজাহারনামীয় রাসেল মিয়া (২৮) ও সন্ধিগ্ধ (এজাহারবহির্ভূত) মো. শাহিন মিয়া (৩৩) কে গ্রেফতার করে পুলিশ। তবে ঘটনার দীর্ঘ ১ মাস পরও উদ্ধার হয়নি অপহৃত স্কুলছাত্রী এবং গ্রেফতার হয়নি প্রধান আসামি শামীমসহ অন্যরা।

Shamol Bangla Ads

এ ব্যাপারে মামলার তদন্ত কর্মকর্তা ও ঝিনাইগাতী থানার এসআই মো. দুলাল মিয়া ৯ সেপ্টেম্বর শনিবার জানান, ইতোমধ্যে ওই মামলায় এজাহারনামীয় একজনসহ ২ জনকে গ্রেফতার করা হয়েছে। ভিকটিমকে উদ্ধার ও প্রধান আসামিসহ অন্যদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে জেলা পুলিশের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশভোজ… পরবর্তী সংবাদ শ্রীবরদীতে নিখোঁজের ১৬ ঘন্টা পর শিশুর লাশ উদ্ধার

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads