ads

শনিবার , ৯ সেপ্টেম্বর ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বসুন্ধরা শুভসংঘ : শেরপুরে শিশুদের কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো ও বিতরণ

খবর টি পড়েছেন : ৫০০
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

‘শুভ কাজে সবার পাশে’-এ শ্লোগানে বসুন্ধরা শুভসংঘ শেরপুর জেলা কমিটির উদ্যোগে শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি ও সুস্থ্য জীবনযাপনের লক্ষ্যে কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো ও বিতরণ করা হয়েছে। ৯ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে শেরপুর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে মানিক ফুটবল একাডেমীর শিশুদের এসব কৃমিনাশক ট্যবলেট খাওয়ানো ও বিতরণ করা হয়।

Shamol Bangla Ads

কালেরকন্ঠের শেরপুর জেলা প্রতিনিধি হাকিম বাবুল ওই কর্মসূচির উদ্বোধন করেন। বসুন্ধরা শুভসংঘ শেরপুর জেলা কমিটির সভাপতি গোলাম শাহরিয়ার রবিন-এর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন বিতার্কিক এস.এম.ইমতিয়াজ চৌধুরী শৈবাল, সহ-সভাপতি ইশতিয়াক চৌধুরী প্রমুখ।

ওইসময় বক্তারা কৃমি সংক্রান্ত জটিলতা, কৃমিনাশক ট্যাবলেট খাওয়ার উপকারিতা, নিয়মাবলি, ব্যাক্তিগত স্বাস্থ্য পরিচর্যা এবং পরিষ্কার-পরিচ্ছনতার বিষয়ে সচেতনতামুলক বক্তব্য রাখেন।

Shamol Bangla Ads

এদিন মানিক ফুটবল একাডেমীর ৩৫ জন শিশু ছাড়াও ৫০ জন শিশুকে এক ডোজ করে কৃমিনাশক ট্যবলেট খাওয়ানো হয় এবং পরবর্তী সপ্তাহে খাওয়ার জন্য আরেক ডোজ এবং পরিবারের অন্যান্য সদস্যদের জন্য ২ ডোজ করে কৃমিনাশক ট্যবলেট বিতরণ করা হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শ্রীবরদীতে নিখোঁজের ১৬ ঘন্টা পর শিশুর লাশ উদ্ধার পরবর্তী সংবাদ নকলায় টয়লেট থেকে কলেজছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads