ads

শনিবার , ৯ সেপ্টেম্বর ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে জেলা পুলিশের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশভোজ অনুষ্ঠিত

খবর টি পড়েছেন : ৬৭০
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শেরপুর জেলা পুলিশের উদ্যোগে জেলায় কর্মরত পুলিশ সদস্যদের কর্মক্ষেত্রে মনোবল ও কর্ম উদ্দীপনা বৃদ্ধির লক্ষ্যে বর্ণাঢ্য আয়োজনে ‘ছন্দে ও গানে প্রীতির বন্ধনে’ শীর্ষক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রীতি নৈশভোজ অনুষ্ঠিত হয়েছে।

Shamol Bangla Ads

৮ সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যায় পুলিশ লাইন্স মাল্টিপারপাস শেডে আয়োজিত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি (অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতিপ্রাপ্ত) দেবদাস ভট্টাচার্য বিপিএম।

শেরপুরের পুলিশ সুপার মোনালিসা বেগম পিপিএমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ রেঞ্জ পুনাকের উপদেষ্টা মধুছন্দা ভট্টাচার্য।

Shamol Bangla Ads

সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী লুইপাসহ বেশ কয়েকজন শিল্পী গান ও নৃত্য পরিবেশন করেন। সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে জেলা পুলিশের পক্ষ থেকে অনুষ্ঠানের প্রধান অতিথি ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি ও বিশেষ অতিথি ময়মনসিংহ রেঞ্জ পুনাকের উপদেষ্টাকে সম্মাননা স্মারক প্রদান করেন পুলিশ সুপার মোনালিসা বেগম পিপিএম-সেবা। পরে তিনি আমন্ত্রিত অতিথিবৃন্দের নিয়ে নৈশভোজে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) মো. সাজ্জাদুর রহমান বিপিএম, অতিরিক্ত ডিআইজি (ক্রাইম এন্ড অপস্) সৈয়দ আবু সায়েম, বিপিএম, শেরপুরের জেলা ও দায়রা জজ মোহাম্মদ তৌফিক আজিজ ও তার পরিবারবর্গ, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এস এম হুমায়ুন কবীর, জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খাইরুম ও তার পরিবারবর্গ, জামালপুরের পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিপিএম, জামালপুর পুনাক সভানেত্রী সানজিদা হক মৌ, শেরপুর ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট (পুলিশ সুপার) আব্দুল্লাহ আল মাহমুদ ও তার পরিবারবর্গ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছানুয়ার হোসেন ছানু সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, শেরপুর পৌরসভার মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ মো. আব্দুর রশীদ, সিভিল সার্জন ডা. অনুপম ভট্টাচার্য্যসহ জেলা পুলিশ, প্রশাসন, বিচারবিভাগ ও বিভিন্ন সরকারি দপ্তরে ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ কবি-ছড়াকার রফিকুল ইসলাম আধার এর ‘সাঁকো’ পরবর্তী সংবাদ ঝিনাইগাতীতে অপহরণের এক মাস পরও উদ্ধার হয়নি স্কুলছাত্রী

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads