ads

মঙ্গলবার , ৫ সেপ্টেম্বর ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

খবর টি পড়েছেন : ১,০৪১
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শেরপুরে বসতঘরের আড়া (ধর্নার) সাথে গলায় মাফলার পেচানো ঝুলন্ত অবস্থায় আতিকুর রহমান শাওন (২৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। ৪ সেপ্টেম্বর সোমবার বিকেলে শহরের কসবা মোঘলপাড়া মহল্লায় ওই ঘটনা ঘটে। শাওন স্থানীয় মৃত মকবুল হোসেনের ছেলে। সে বেস্ট টেলিকমের স্বত্বাধিকারী ও শেরপুর সদর উপজেলা সেলফোন রিপেয়ার টেকনিশিয়ান এসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক ছিল।

Shamol Bangla Ads

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, শেরপুর শহরের কসবা মোঘলপাড়া মহল্লার বাসিন্দা শাওন মোবাইল ফোন বিক্রেতা ও টেকনিশিয়ান ছিল। বেশ কিছুদিন ধরে তার চাচা আলাল ও মুক্তলের সাথে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল এবং পারিবারিক কলহ অশান্তি চলছিল।

সোমবার বাসায় শাওনের স্ত্রী ও কোন লোকজন না থাকায় এবং বিকেল থেকে শাওনকে বার বার মোবাইল ফোনে না পেয়ে অবশেষে তার ছোটভাই সাইম বাসায় গিয়ে ঘরে প্রবেশ করে দেখতে পায় শাওন ফাঁসিতে ঝুলে আছে। পরে ফাঁসি দেয়ার মাফলার কেটে শাওনকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Shamol Bangla Ads

খবর পেয়ে সোমবার রাতে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সাইদুর রহমান, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল, ওসি (তদন্ত) সাইফুল্ল্যাহ সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ওই ঘটনায় সদর থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ কবি-ছড়াকার রফিকুল ইসলাম আধার এর ‘বিপন্ন পরিবেশ বিপন্ন… পরবর্তী সংবাদ নালিতাবাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি বিতরণ

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads