ads

মঙ্গলবার , ৫ সেপ্টেম্বর ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কবি-ছড়াকার রফিকুল ইসলাম আধার এর ‘বিপন্ন পরিবেশ বিপন্ন পাখি’

খবর টি পড়েছেন : ৪৮৪
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

আঙ্গিনার গাছে গাছে নেই সবরী-কবরী কলা
সহজ নয় প্রাণ ভোলানো বুলবুলির দেখা মেলা,
দেখা হয় না স্বজনতুল্য দোয়েল-ফিঙ্গের নাচ
বাড়ি-বাড়ি নেই লাউ-কুমড়োর জাংলা।

Shamol Bangla Ads

বসন্তে ছড়ায় না ফুলের সুবাস
মগডালে ডাকে না প্রাণের কোকিল,
কুহু-কুহু ডাকে হয় না সুরেলা দুপুর
প্রাণটা নেচে ওঠতে হয় না ব্যাকুল।

উঠোনের কামরাঙ্গা গাছে দুলে না
হলুদীয়া ‘বউ কথা কও পাখি’,
পাতায়-পাতায় ক্ষুদে টুনটুনিদেরও
দেখতে পায় না চাতক আঁখি।

Shamol Bangla Ads

ঘুঘু দেখি না গাছের ডালে
আর চাষের ক্ষেতে প্রাণের শারস ঝাঁকে-ঝাক,
অতি পরিচিতরাও অদেখা হয়েছে
দেখা মেলে না নিত্য দেখা কৃষ্ণকুলি কাক।

হারিয়ে গেছে লম্বা খাম্বার সেই তালগাছ
দেখা হয় না নিপুঁণ কারিগর বাঁবুই পাখির বাসা,
চাল নেই ছনের-চঁড়–ই পাখিদের
যেনো দেখা মেলাও দুরাশা।

দেশি পেয়ারা উধাও যেমন
উধাও লাল টুকটুক ঠোঁটের সোনার টিয়ে,
বাড়ির গাছে দেখি না পাকা পেঁপে
আর ভালোবাসার ময়না দেখি না কোনো চোখ দিয়ে।

দেখি না কাঁঠঠোকরা- নেই গাছের বুকে খুড়ল
খুড়লে নেই পাখির বাসা, বিশেষত হুতুম পেঁচা,
বিচিকলার ছড়িতে মুখ পড়ে না বাঁদুড়ের
কেচকেচির ঝগড়া দেখি না বৃদ্ধ বণিতা-কাঁচা।

নেই জলাধার-শুকিয়ে খাল-বিল
দেখি না লম্বা গলার ধবল-শেগড়া বক,
দেখা হয় না মাছরাঙা আর প্রিয় দেশি মাছ
স্মৃতিসব এখনো ভাসে-যেনো চকচক।

চারদিকে গাছ নেই ছায়া নেই পানি নেই
যেনো বিপন্ন পরিবেশ-বিপন্ন চেনাসব পাখিকুল,
সেই পাখিদের দেখতে কাঁদে
উদাস প্রাণ বেজায় ব্যাকুল।

সেই পাখিদের দেখতে হলে
সময়ের প্রয়োজন গড়ে তোলা অভয়াশ্রম,
তা না হলে কালের অতলে হারিয়ে যাবে
শুধু-শুধুই দেখা পাওয়ার কাজ হবে পন্ডশ্রম।
(০৫/০৪/২৩ ইং)

Need Ads
পূর্ববর্তী সংবাদ শ্রীবরদীতে বঙ্গবন্ধু শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা… পরবর্তী সংবাদ শেরপুরে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads