বিশিষ্ট সমাজসেবক ও শিল্প উদ্যোক্তা এইচএম ইকবাল হোসাইনের সৌজন্যে শেরপুরের শ্রীবরদীতে বঙ্গবন্ধু শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ৪ সেপ্টেম্বর সোমবার বিকেলে উপজেলার বটতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ওই বটতলা বাজার ইয়াং ক্লাবের উদ্যোগে ওই খেলা অনুষ্ঠিত হয়।

খেলায় বটতলা স্পোর্টি ক্লাবকে হারিয়ে খামারিয়াপাড়া স্পোর্টিং ক্লাব বিজয়ী হয়।
এর আগে ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালের উদ্বোধনী ঘোষণা করেন উপজেলা চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে ছিলেন পৌরসভার মেয়র মোহাম্মদ আলী লাল, শ্রীবরদী থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা কাইয়ুম খান সিদ্দিকী ও তাতিহাটি ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট আলহাজ্ব মোঃ আব্দুর রউফ মিয়া।

খেলা শেষে বিজয়ী ও বিজিত দলের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। ওইসময় খেলা দেখতে ভীড় জমান এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।




