ads

শনিবার , ২ সেপ্টেম্বর ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে জেলা শিক্ষার্থী কল্যাণ পরিষদের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা-পুরস্কার বিতরণ

খবর টি পড়েছেন : ১,১৩১
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শেরপুরে জেলা শিক্ষার্থী কল্যাণ পরিষদের উদ্যোগে ২০২৩ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। ৩১ আগস্ট বৃহস্পতিবার রাতে শহরের গৌরীপুর এলাকায় আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বেসরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. মুহসীন আলী আকন্দ।

Shamol Bangla Ads

অনুষ্ঠানে প্রিয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌরসভার ৭নং ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ নিজাম উদ্দিন। আয়োজক সংগঠনের সমন্বয়ক মো. নাকিবুল ইসলাম নিপুলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বেসরকারি শিক্ষক সমিতির উপদেষ্টা মোঃ জাহাঙ্গীর আলম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন, জেলা শিক্ষার্থী কল্যাণ পরিষদের উপদেষ্টা আলহাজ্ব মো. এমদাদুল হক মাস্টার ও এ্যাডভোকেট আব্দুল আজিজ সজীব রানা।

অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা শিক্ষার্থী কল্যাণ পরিষদের সভাপতি রিফাত খান। অনুষ্ঠানে সংবর্ধিত শিক্ষার্থীবৃন্দসহ শেরপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Shamol Bangla Ads

আয়োজক কর্তৃপক্ষ জানায়, শেরপুর জেলা শিক্ষার্থী কল্যাণ পরিষদ একটি অরাজনৈতিক ও শিক্ষার্থীদের কল্যাণমূলক সংগঠন। শেরপুর জেলার শিক্ষার্থীদের পড়ালেখায় সহযোগিতার স্বার্থে সংগঠনটি স্থাপিত হয়েছে। এই সংগঠন শিক্ষার্থীদের পড়ালেখার ক্ষতি হয় এমন সকল সমস্যা প্রতিরোধ করে। সেইসাথে শিক্ষার্থীদের পড়ালেখার ক্ষেত্রে সর্বোচ্চ সহযোগিতা প্রদান করে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ কবি-ছড়াকার রফিকুল ইসলাম আধার এর ‘শ্যালক ও যৌতুকলোভী… পরবর্তী সংবাদ শেরপুরে সবুজ আন্দোলনের ফাইনাল ফুটবলে শাপলা চত্বর স্পোর্টিং…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads