ads

বুধবার , ৩০ আগস্ট ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কবি-ছড়াকার রফিকুল ইসলাম আধার এর ‘মধু স্যার’

খবর টি পড়েছেন : ৭১৬
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

ছিমছাম গড়নের এক গায়ের ছেলে
ঐতিহ্যের দমদমায় কৃষক পরিবারে জন্ম,
মেধা-শিক্ষায় এগিয়ে গেলেন
সহজেই ছড়ালো তার কীর্তি-কর্ম।
পড়াশোনার পাঠ চুকিয়েই
চাকুরী নিলেন শিক্ষকতা,
সমাজ-রাজনীতি-সংস্কৃতি
আর আঁকড়ে ধরলেন সামাজিকতা।

Shamol Bangla Ads

মাধ্যমিকের ইংরেজী শিক্ষক হয়েও
তিনি অংকে সমান পাকা,
শিক্ষা-দীক্ষায় কতোজনকে মানুষ করেছেন
ঘুরিয়ে দিয়েছেন ভাগ্যের চাকা।

তার কন্ঠ যেমন দরাজ গলার
তেমনি হাতের লেখা নিপুণ ছোঁয়া,
কতো গর্ধভ যে মানুষ হয়েছে
পেয়ে তার উদার-নৈতিক ছোঁয়া-দোয়া।

Shamol Bangla Ads

কথায় ঝরে মিষ্টি সুধা
মেজাজ মৃদু চড়া হলেও স্মার্টদেহী-হাসিমুখ,
শারীরিক শাসনে অভ্যস্ত নন
তার তাকানো আর ধমকেই কাঁপে বুক।

কাজে-কর্মে-শিক্ষায়
তিনি নিজেই আদর্শ এক প্রতিষ্ঠান,
সমস্যা আর সাহসী মোকাবেলায়
তার কোথাও নেই পিছুটান।

চটপটে স্বভাবের মানুষ তিনি
হলেন কর্তব্যনিষ্ঠা ও সততার প্রতীক,
আদর্শ এক শিক্ষক হয়ে
আলো ছড়ালেন দিক-বিদ্বিক।

চাকুরী করেও নিজহাতে গড়েছেন
শিক্ষা-ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠান কতো,
আলোকিত এলাকা গড়তে
সেসব আজ লাগছে কাজে যতো।

এক নামে চিনেন তারে
মোহাম্মদ আলী মাস্টারই ‘মধু স্যার’,
শিক্ষার্থী- অভিভাবকদের সমান প্রিয়
সবার মাঝেই দখল তার।

এই মানুষটি অবসরে এখন
তবুও বাতিঘর এলাকার,
সবার কাছে উর্ধ্বে তিনি
তিনিই সবার অহংকার।

ভদ্র-নম্র-ধৈর্য-ত্যাগে
তিনি মানুষ এক তুলনাহীন,
অনুসরণের এক যোগ্যপাত্র
নিজেকে অকাতরে বিলান স্বেচ্ছাধীন।

এই মানুষটিই আলোকময়- গর্বে ভরে বুক
তিনিই আমার আদর্শ, তিনিই আমার বাবা,
এমন মানুষই সময়ের অনিবার্য প্রয়োজন
সমাজ রক্ষা কঠিন হবে-নতুবা।
(০৮/০৪/২৩ ইং)

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে কৃষক হত্যা মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড পরবর্তী সংবাদ শ্রীবরদীর পাহাড়ি এলাকায় ডেঙ্গু প্রতিরোধে মশারি বিতরণ অনুষ্ঠিত

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads