ads

মঙ্গলবার , ২৯ আগস্ট ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে কৃষক হত্যা মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড

খবর টি পড়েছেন : ৯৪১
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শেরপুরে কৃষক আব্দুস ছোবহান হত্যা মামলায় মো. স্বর্ণবালী (৪৩) নামে এক ব্যক্তির যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড হয়েছে। ২৯ আগস্ট মঙ্গলবার দুপুরে শেরপুরের জেলা ও দায়রা জজ মোহাম্মদ তৌফিক আজিজ একমাত্র আসামির উপস্থিতিতে ওই রায় ঘোষণা করেন। একইসাথে তাকে ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ের আরও ৩ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। স্বর্ণবালী নকলা উপজেলার বাউশা পূর্বপাড়া গ্রামের মৃত নায়েব আলীর ছেলে।

Shamol Bangla Ads

রায়ের বিষয়টি নিশ্চিত করে আদালতের পিপি এ্যাডভোকেট চন্দন কুমার পাল জানান, ২০১৫ সালের ৮ ফেব্রুয়ারি ভোরে জমিসংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হাতে খুন হন কৃষক আব্দুস ছোবহান। একই দিন ওই ঘটনায় ছোবহানের স্ত্রী মাজেদা খাতুন বাদী হয়ে ৪ জনকে আসামি করে নকলা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

এরপর আসামি স্বর্ণবালী গ্রেফতার হলে সে একাই ওই হত্যাকাণ্ডের সাথে জড়িত বলে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। তদন্ত শেষে একই বছরের ৫ আগস্ট একমাত্র স্বর্ণবালীর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন নকলা থানার এসআই তারিকুল ইসলাম।

Shamol Bangla Ads

বিচারিক পর্যায়ে সংবাদদাতা বাদী, চিকিৎসক, জবানবন্দি গ্রহণকারী ম্যাজিস্ট্রেটসহ ১১ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে ৪ দিনের মধ্যে রাইসমিল শ্রমিক হত্যা রহস্য… পরবর্তী সংবাদ কবি-ছড়াকার রফিকুল ইসলাম আধার এর ‘মধু স্যার’

সর্বশেষ - আইন-আদালত

Shamol Bangla Ads