শেরপুরের ঝিনাইগাতীতে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, কাংশা ইউনিয়ন শাখা কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে। ২৮ আগস্ট সোমবার বিকেলে উপজেলার কাংশা ইউনিয়নের গান্ধিগাও এলাকায় আনুষ্ঠানিকভাবে কার্যালয়টির ফিতা কেটে উদ্বোধন করেন প্রধান অতিথি ঝিনাইগাতী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম।

স্থানীয় সমাজসেবক মোঃ দিয়ানত আলী জজের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ মজিবর রহমান, কাংশা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ আব্দুল আজিজ ধলু, নলকুড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ আইয়ুব আলী ফর্সা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মোঃ ছামিউল হক রনি, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক সদস্য মোঃ আজিজ খান, কাংশা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো: ওয়াদুদ হোসেন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ সানোয়ার হোসেন।
প্রধান অতিথি আলহাজ্ব এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম তার বক্তব্যে বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকাণ্ডের চিত্র তুলে ধরেন।




