‘আগডুম-বাকডুম
ঘোড়ার ডুম সাজে’-,
এমন কল্পকথার ছড়া
বিজ্ঞানের যুগে নয় মিছে-বাজে?

চরকা কাটা
সেই বুড়ির কথা,
তাও যেনো কল্পনার ঝুলি
সময়ের এক বিয়োগ ব্যথা।
উড়াল আওলা-বাওলা বাতাসে
বিয়ের বাতাসা পাওয়ার শ্লোক,
আদো খুঁজে মিলে কী
এ জমানায়- মর্তলোক।

কানাওলা বা রাতকানাও
ঠিক যেনো তাই,
কোথাও তারে
খোঁজে না পাই।
পোয়াতির ঘর-দোরে
কোরবানির গরুর হাতা-জাল,
বিজ্ঞানের আলোয়
সেটাও অচলে গোলমাল।
‘মেঘ দে পানি দে
ছায়া দে রে তুই আল্লা’,
এখন শুধুই বিস্মৃত স্মৃতি
এখানেও ভারি বিজ্ঞানের পাল্লা।
‘মেঘ হচ্ছে রোদ হচ্ছে
কানা শিয়ালের বিয়ে হচ্ছে’,
এটাও রম্য কথা
শিশু-কিশোরদের কিচ্ছে।
‘আয় আয় চাঁদ মামা
চাঁদের কপালে টিপ দিয়ে যা,’
এমন প্রলোভন বুঝে গেছে শিশুরাও
ঘরে বসে বিজ্ঞানে পায় মজা।
(১০/০৪/২৩ ইং)









