শেরপুর সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের আলিনাপাড়া দাখিল মাদরাসার নবনির্মিত ৪ তলা একাডেমিক ভবনের উদ্বোধন করা হয়েছে।

২৬ আগস্ট শনিবার বিকেলে ওই একাডেমিক ভবনের উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক এমপি।
ওইসময় উপস্থিত ছিলেন জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী জয়িতা অধিকারী, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল হাসান উৎপল, জেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, পৌর প্যানেল মেয়র নজরুল ইসলাম, কামারিয়া ইউপি চেয়ারম্যান সারোয়ার জাহান, জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য শফিকুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মনির উদ্দিন আহমেদ প্রমুখ।









