ads

শনিবার , ২৬ আগস্ট ২০২৩ | ১৬ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে গারো পাহাড়ে বন্যহাতি তাড়াতে বিনামূল্যে জগ লাইট বিতরণ

খোরশেদ আলম, ঝিনাইগাতী - ফটো কার্ড
আগস্ট ২৬, ২০২৩ ৪:৩২ অপরাহ্ণ

ভারত সীমান্তঘেঁষা শেরপুরের ঝিনাইগাতী উপজেলার গারো পাহাড়ে বন্যহাতির উপদ্রব থেকে রক্ষা পেতে বিনামূল্যে জগ লাইট বিতরণ করা হয়েছে। ২৬ আগস্ট শনিবার দুপুরে উপজেলার কাংশা ইউনিয়নের নকশী এলাকার বনরাণী রিসোর্টে জেলা পরিষদের অর্থায়নে অর্ধশতাধিক জগলাইট বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জেবুন নাহার শাম্মী।

Shamol Bangla Ads

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেরপুর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. আবু তাহের।

ওইসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের সহকারী প্রকৌশলী মো. আব্দুল মান্নান, সার্ভেয়ার মো. সাইফুল ইসলাম, ঝিনাইগাতী সদর ইউপি সদস্য মো. জাহিদুল হক মনির, ঝিনাইগাতী বণিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক হাসিন আরমান মাসুদ, কাংশা ইউপি সদস্য মো. মুসা মিয়া, রহমত আলী প্রমুখ।

Shamol Bangla Ads

পরে জেলা পরিষদের অর্থায়নে উপজেলার বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হাতে খেলাধুলার সামগ্রী বিতরণ করা হয়।

Need Ads