ads

শনিবার , ২৬ আগস্ট ২০২৩ | ১৭ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরের বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার আর নেই

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নন্নী ইউনিয়নের নন্নী পূর্বপাড়া গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার আর নেই। তিনি বার্ধক্যজনিত কারণে ২৫ আগস্ট শুক্রবার বিকেলে তার নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি…….রাজিউন)।

Shamol Bangla Ads

জানা যায়, ২৬ আগস্ট শনিবার সকাল ১০টার সময় নিজ বাড়ির প্রাঙ্গণে ফুলেল শুভেচ্ছা জানিয়ে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়। রাষ্ট্রীয় প্রতিনিধি হিসেবে উপস্থিত থেকে গার্ড অব অনার প্রদান করেন নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খৃষ্টফার হিমেল রিছিল।ওইসময় উপস্থিত ছিলেন নালিতাবাড়ী থানার ওসি (তদন্ত) আব্দুল লতিফ, বীর মুক্তিযোদ্ধাগণ ও জনপ্রতিনিধিসহ এলাকার সর্বস্তরের জনসাধারণ।

পরে তাকে নিজ বাড়ির পাশে দাফন করা হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads