ads

শনিবার , ২৬ আগস্ট ২০২৩ | ৪ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূ নিহত

রেজাউল করিম বকুল - ফটো কার্ড
আগস্ট ২৬, ২০২৩ ২:৫৮ অপরাহ্ণ

শেরপুরের শ্রীবরদীতে বিদ্যুতের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শারমিন আক্তার (৩২) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। ২৫ আগস্ট শুক্রবার সন্ধ্যায় উপজেলার দক্ষিণ ষাইটকাকড়া গ্রামে ওই ঘটনা ঘটে। মৃত শারমিন ওই গ্রামের শামীম মিয়ার স্ত্রী ও ২ সন্তানের জননী।

Shamol Bangla Ads

জানা যায়, শুক্রবার সন্ধ্যায় শারমিন বসত ঘরে বিদ্যুতের সুইচ দিতে যায়। ওইসময় সুইচে হাত দেওয়ামাত্রই সে বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর আহত হয়। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। ওইসময় দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গৃহবধূর স্বামী শামীম মিয়া বলেন, আমি কৃষি কাজ করি। সন্ধ্যায় ঘরের বাইরে ছিলাম। ওইসময় বিদ্যুতের সুইচ টিপতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে হাসপাতালে নিয়ে যাই।

Shamol Bangla Ads

ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাহাত চৌধুরী বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই সে মারা গেছে।

এ ব্যাপারে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার বিশ্বাস বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads