ads

শুক্রবার , ২৫ আগস্ট ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর শ্রমিকের রক্তাক্ত লাশ উদ্ধার

খবর টি পড়েছেন : ৭৫২
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় নির্মাণাধীন একটি অটোরাইস মিলের ডায়ার (অবকাঠামো) নিচ থেকে লিটন (৩০) নামে এক ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের শ্রমিকের মাথা থেতলানো রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। ২৫ আগস্ট শুক্রবার সকালে উপজেলার বাঘবেড় ইউনিয়নের রানীগাঁও গ্রামের সেতু এগ্রো ইন্ড্রাস্ট্রিজ এর নির্মাণাধীন সম্প্রসারিত অংশ থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়। নিহত লিটন দিনাজপুর জেলার বীরগঞ্জ পৌরসভার মাগরাই গ্রামের বাসিন্দা।

Shamol Bangla Ads

নিহতের সঙ্গে থাকা শ্রমিক, মিল কর্তৃপক্ষ ও পুলিশ সূত্রে জানা যায়, সেতু এগ্রো ইন্ড্রাস্ট্রিজ এর অটো রাইস মিলের পাশেই গত তিন মাস আগে আতপ, মিনিকেট ও মোটা চাল তৈরির জন্য আরও পাঁচটি ডায়া স্থাপনের কাজ শুরু হয়। সম্প্রসারিত ওই ডায়া স্থাপনের কাজ করছিলেন দিনাজপুরের একদল শ্রমিক। গত ১৮ আগস্ট শুক্রবার ডায়া স্থাপনের প্রধান মিস্ত্রিসহ দুইজন ছুটিতে বাড়িতে যান। বর্তমানে নিহত লিটনসহ মোট ৬জন শ্রমিক কাজ করছিলেন।

পরে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে প্রতিদিনের মতো কাজ সেরে সপ্তাহ শেষের মজুরী নিয়ে চলে যায় শ্রমিকেরা। পরে রাতের খাবার খেয়ে ৪ শ্রমিক ভাড়ায় নেওয়া ঘরে ফিরে গেলেও রয়ে যায় রাকিব ও লিটন নামে দুই শ্রমিক। রাত সাড়ে দশটার দিকে রাকিব ঘরে ফিরলেও কাজের কথা বলে মিল এলাকায় রয়ে যায় লিটন। মধ্যরাত পর্যন্ত সহকর্মীরা অপেক্ষা করে দরজা আটকে ঘুমিয়ে পড়ে।

Shamol Bangla Ads

পরে ভোর পর্যন্ত না ফেরায় সহকর্মীরা লিটনকে খোঁজতে থাকে। একপর্যায়ে নির্মাণাধীন একটি ডায়ার নিচে মাথার পেছনের অংশ থেতলানো অবস্থায় লিটনের লাশ পড়ে থাকতে দেখে শ্রমিক গোপাল। পরে মিলের গার্ডকে বলা হলে মিল কর্তৃপক্ষকে জানানো হয়।

পরে খবর পেয়ে পুলিশের নালিতাবাড়ী সার্কেলের সহকারী পুলিশ সুপার রায়হানা ইয়াসমিন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হকসহ সিআইডি’র ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থল পরিদর্শন করেন।
পরে ওই লাশ উদ্ধার করে ময়য়নাতদন্তের জন্য শেরপুর মর্গে পাঠানো হয়। জিজ্ঞাসাবাদ করতে থানায় নেওয়া হয় সঙ্গে থাকা অপর ৫ শ্রমিককে।

শ্রমিক তারিফুল (৩৫) ও রাকিব (২৮) জানায়, বৃহস্পতিবার কাজ শেষে মিল কর্তৃপক্ষের কাছ থেকে লিটন ৪ হাজার টাকা নেয়। তার কাছে আরও ৪-৫ হাজার টাকা ছিল। ওই ৮-৯ হাজার টাকায় স্থানীয় এক ব্যক্তির কাছ থেকে পুরাতন স্মার্টফোন কেনার কথা ছিল লিটনের। আমরা সবাই খাওয়া-দাওয়া শেষ করে ঘরে ফিরে গেলেও লিটন কাজের কথা বলে বাইরে রয়ে যায়। সারা রাত না ফেরায় ভোরে আমরা খোঁজতে বেরোই।

বিষয়টি নিশ্চিত করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হক বলেন, ঘটনা তদন্তে সিআইডি’র ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থলে রয়েছে। তদন্ত শেষ হলে ঘটনার প্রকৃত কারণ জানা যাবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শ্রীবরদীতে বজ্রপাতে কৃষক নিহত পরবর্তী সংবাদ শেরপুরে স্কুলছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads