ads

রবিবার , ২০ আগস্ট ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সহায়তার চেক পেলেন ৩৪ জন

খবর টি পড়েছেন : ৮৭২
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শেরপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গঠিত বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের উদ্যোগে করোনাকালীন অনুদানসহ অসুস্থ সাংবাদিকদের মাঝে চেক বিতরণ করা হয়েছে। ২০ আগস্ট রবিবার বিকেলে জেলা প্রশাসনের উদ্যোগে ও শেরপুর প্রেসক্লাবের সহযোগিতায় জেলা প্রশাসনের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় ৩৪ জন সাংবাদিকের মাঝে মোট ১০ লক্ষ ২০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করা হয়।

Shamol Bangla Ads

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সংসদে হুইপ বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক এমপি। ওইসময় তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাংবাদিকদের কল্যাণে ২০১৪ সালে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট গঠন করেন। ওই ট্রাস্টের আওতায় সারাদেশে সাংবাদিকদের আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে। এক্ষেত্রে প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক দলীয় বিবেচনা না করে সকল মতাদর্শের সাংবাদিকরা ওই কল্যাণ ট্রাস্টের সুবিধা ভোগ করছেন।

তিনি সুষ্ঠু সাংবাদিকতার বিকাশে সাদাকে সাদা ও কালোকে কালো বলার সৎসাহস নিয়ে দায়িত্ব পালনের উপর গুরুত্বারোপ করেন। সেইসাথে তিনি এলাকার সমস্যা-সম্ভাবনার পাশাপাশি সরকারের ইতিবাচক ও উন্নয়নমূলক খবরও তুলে ধরতে সাংবাদিকদের প্রতি আহবান জানান।

Shamol Bangla Ads

চেক বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম আধার ও সাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জল।

ওইসময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহনাজ ফেরদৌস, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিনসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগণ, অনুদানের চেকপ্রাপ্ত সাংবাদিকগণসহ জেলায় কর্মরত অন্যান্য গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নকলায় খাদ্যবান্ধব কর্মসূচির ২৭২ বস্তা চাল উদ্ধার, থানায়… পরবর্তী সংবাদ বঙ্গবন্ধু ও ২১ আগস্টের গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads