ads

রবিবার , ২০ আগস্ট ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দেশে মুক্তি পাচ্ছে সালমান খানের ‘কিসি কা ভাই কিসি কি জান’

খবর টি পড়েছেন : ৪৬৩
দেশে মুক্তি পাচ্ছে সালমান খানের ‘কিসি কা ভাই কিসি কি জান’
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

সাফটা চুক্তিতে আমদানি প্রক্রিয়ায় শাহরুখ খান অভিনীত ‘পাঠান’র পর এবার দেশের সিনেমা হলে মুক্তি পেতে যাচ্ছে সালমান খানের ‘কিসি কা ভাই কিসি কি জান’। আগামী ২৫ আগস্ট সিনেমাটি মুক্তি পাচ্ছে। এর আগে গত শুক্রবার চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে ‘কিসি কা ভাই কিসি কি জান’ মুক্তির অনুমতি দেয়া হয়েছে।

Shamol Bangla Ads

বাংলাদেশে সিনেমাটি আমদানিকারক প্রতিষ্ঠান এনইউ আহমেদ ট্রেডার্সের কর্ণধার ও প্রযোজক কামাল কিবরিয়া লিপু বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, গত মে মাসে তথ্য মন্ত্রণালয়ে ‘কিসি কা ভাই কিসি কি জান’ প্রদর্শনের জন্য অনুমতি চেয়ে আবেদন করেছিলাম। এরপর শুক্রবার সেন্সর পেয়েছে। ২০ আগস্ট রবিবার সেন্সর ছাড়পত্র হাতে পাবো।

কামাল কিবরিয়া লিপু জানান, সবঠিক থাকলে ২৫ আগস্ট সিনেমাটি দেশের হলে দর্শকরা দেখতে পাবেন। ঢাকা ও রাজধানীর বাইরে একসঙ্গে সিনেমাটি মুক্তি দেয়া হবে। অ্যাকশন কমেডি ধাঁচের ‘কিসি কা ভাই কিসি কি জান’ সিনেমাটি পরিচালনা করেছেন ফরহাদ সামজি। গত ২৩ এপ্রিল ভারত ও বিশ্বব্যাপী সিনেমাটি মুক্তি পায়।

Shamol Bangla Ads

এতে সুপারস্টার সালমান খানের বিপরীতে অভিনয় করেন পূজা হেগড়ে। এছাড়াও অভিনয় করেন ভেঙ্কটেশ ডাগ্গুবাতি, জগপতি বাবু, রাঘব জুয়াল, সিদ্ধার্থ নিগম, শেহনাজ গিল, ভূমিকা চাওলা, বিজেন্দ্র সিংসহ অনেকে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শাহরুখের পর এবার বাংলাদেশে সালমান খানের ছবি পরবর্তী সংবাদ সিনেমায় জনসাধারণের জন্য বার্তা থাকতে হবে : প্রধানমন্ত্রী

সর্বশেষ - বিনোদন

Shamol Bangla Ads
Shamol Bangla Ads