ads

শুক্রবার , ১৮ আগস্ট ২০২৩ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় কিশোরের রক্তাক্ত লাশ উদ্ধার

জাহাঙ্গীর হোসেন, নকলা - ফটো কার্ড
আগস্ট ১৮, ২০২৩ ২:০৮ অপরাহ্ণ

শেরপুরের নকলায় মো. ফয়সাল (১৬) নামে এক কিশোরের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। ১৮ আগস্ট শুক্রবার সকালে পৌর শহরের কুর্শাবাদাগৈড় মহল্লায় একটি পরিত্যক্ত ঘর থেকে রক্তাক্ত অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। ফয়সাল কুর্শাবাদাগৈড় মহল্লার মো. মফিজের ছেলে।

Shamol Bangla Ads

ফয়সালের বাবা মফিজ জানান, ফয়সাল মাদকাসক্ত ছিল। ১৭ আগস্ট বৃহস্পতিবার বিকেলে সে বাড়ি থেকে নিখোঁজ হয়। ১৮ আগস্ট শুক্রবার সকালে বাড়ির পাশে মিন্টু রবিদাসের পরিত্যক্ত ঘরে ফয়সালের লাশ খুঁজে পেয়ে পুলিশে খবর দেওয়া হয়।

নকলা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ইসকান্দার হাবিবুর রহমান জানান, খবর পেয়ে ফয়সালের লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ফয়সালের গলায় এক টুকরা রশি বাঁধা অস্থায় ছিল। আরেক টুকরা রশি ঘরের ধন্যায় বাঁধা ছিল। ধারণা করা হচ্ছে, ঘরের ধন্যায় রশি বেঁধে ফাঁসিতে ঝুলে আত্মহত্যার চেষ্টাকালে রশি ছিড়ে ঘরের মেঝেতে পড়ে যায় ফয়সাল। এতে মাথায় ও কানে আঘাত পেয়ে রক্তক্ষরণে তার মৃত্যু হতে পারে।

Shamol Bangla Ads

ওই ঘটনায় নকলা থানায় অপমৃত্যু মামলা করা হয়েছে। লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্ন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads