ads

বৃহস্পতিবার , ১৭ আগস্ট ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দেশব্যাপী সিরিজ বোমা হামলার প্রতিবাদে শেরপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

খবর টি পড়েছেন : ৬৪৩
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

২০০৫ সালে বিএনপি-জামায়াত জোটের শাসনামলে দেশব্যাপী সিরিজ বোমা হামলার প্রতিবাদে শেরপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১৭ আগস্ট বৃহস্পতিবার বিকেলে শহরের থানামোড়স্থ বঙ্গবন্ধু স্কয়ারে জেলা যুবলীগ ও জেলা ছাত্রলীগের আয়োজনে ওই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।

Shamol Bangla Ads

এতে জেলা আওয়ামী লীগের সভাপতি হুইপ আতিউর রহমান আতিক এমপি প্রধান অতিথি ও সাধারণ সম্পাদক ছানুয়ার হোসেন ছানু বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

ওইসময় জেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমান, পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি, উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আওলাদুল ইসলাম, শহর আওয়ামী লীগের সভাপতি প্রকাশ দত্ত, সাধারণ সম্পাদক আনোয়ারুল হাসান উৎপল, জেলা যুবলীগের সভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জুনায়েদ নুরানী মনি ও শোয়েব হাসান শাকিল, সাবেক সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম সম্রাট ও রেজাউল করিম রেজাসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

Shamol Bangla Ads

এর আগে এক বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ এলাকার মানুষের ভাগ্য উন্নয়নে রাজনীতিতে এসেছি : নালিতাবাড়ীতে… পরবর্তী সংবাদ নকলায় কিশোরের রক্তাক্ত লাশ উদ্ধার

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads