ads

শুক্রবার , ১৮ আগস্ট ২০২৩ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় ইজিবাইক চোর সিন্ডিকেটের ৩ সদস্য আটক, চুরি হওয়া ইজিবাইক উদ্ধার

জাহাঙ্গীর হোসেন, নকলা - ফটো কার্ড
আগস্ট ১৮, ২০২৩ ২:২৭ অপরাহ্ণ

শেরপুরের নকলায় ইজিবাইক চোর সিন্ডিকেটের ৩ সদস্যকে আটক করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে চুরি হওয়া ব্যাটারিচালিত একটি ইজিবাইক। ১৭ আগস্ট বৃহস্পতিবার রাতে বানেশ্বর্দী ইউনিয়নের ভুরদী খন্দকার গ্রামে ওই ঘটনা ঘটে। আটক হওয়া ব্যক্তিরা হলেন নকলা পৌরসভার চরকৈয়া মহল্লার হেলিম মিয়ার ছেলে রুস্তম আলী (২৫), আইয়ুব আলীর ছেলে রুবেল মিয়া (২২) ও কালাম মিয়ার ছেলে হৃদয় মিয়া (১৯)।

Shamol Bangla Ads

ভুরদী খন্দকারপাড়া গ্রামের আব্দুর রশিদের ছেলে নাসির মিয়া (২৮) জানান, আমি ব্যাটরীচালিত একটি ইজিবাইক ভাড়ায় চালিয়ে জীবিকা নির্বাহ করি। ১৭ আগস্ট বৃহস্পতিবার রাতে ইজিবাইকটি চার্জে রেখে পাশের ঘরে ঘুমিয়ে পড়ি। গভীর রাতে ঘুম থেকে উঠে ইজিবাইকটি ঘরে না পেয়ে আশেপাশে খোঁজাখুঁজি করতে থাকি। এসময় গোপন খবরে জানতে পারি ইজিবাইকটি নকলা পৌরসভার চরকৈয়া মহল্লার রুস্তম আলীর হেফাজতে রয়েছে।

বিষয়টি নকলা থানা পুলিশকে জানালে পুলিশ রুস্তম আলীর বাড়িতে অভিযান পরিচালনা করে আমার ইজিবাইকটি উদ্ধার করে এবং রুস্তম আলীসহ তাঁর অপর ২ সহযোগি রুবেল মিয়া ও হৃদয় মিয়াকে আটক করে।

Shamol Bangla Ads

নকলা থানার উপপরিদর্শক (এসআই) কামরুল ইসলাম জানান, ইজিবাইকের মালিক নাসিরের দেওয়া তথ্যমতে রুস্তমের বাড়িতে অভিযান পরিচালনা করে ইজিবাইকটি উদ্ধার করা হয়। এসময় রুস্তম আলী ও তার দেওয়া তথ্যমতে তার অপর ২ সহযোগি রুবেল ও হৃদয়কে আটক করা হয়। ওই ঘটনায় নকলা থানায় মামলা হয়েছে। আটক হওয়া ব্যক্তিদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads