ads

শুক্রবার , ১৮ আগস্ট ২০২৩ | ২৭ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ওয়ার্কার্স পার্টির সভাপতি মেননকে হত্যা চেষ্টার বিচার দাবিতে নালিতাবাড়ীতে র‍্যালি-মানববন্ধন

অভিজিৎ সাহা, নালিতাবাড়ী - ফটো কার্ড
আগস্ট ১৮, ২০২৩ ২:২৯ অপরাহ্ণ

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননকে হত্যা চেষ্টার বিচার দাবি ও হত্যা চেষ্টার ৩১তম বার্ষিকী পালন উপলক্ষে শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় র‍্যালি এবং মানববন্ধন করা হয়েছে।

Shamol Bangla Ads

১৮ আগস্ট শুক্রবার দুপুরে শেরপুর জেলা ওয়ার্কার্স পার্টির উদ্যোগে নালিতাবাড়ী পৌরশহরের আড়াইআনী বাজারের কার্যালয় থেকে একটি র‍্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে স্থানীয় শহীদ মিনারে এসে শেষ হয়। পরে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির শেরপুর জেলার সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানার সভাপতিত্বে শহীদ মিনার প্রাঙ্গনে এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো সদস্য বীরমুক্তিযোদ্ধা মাহমুদুল হাসান মানিক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় ওয়ার্কার্স পার্টির সদস্য আবুল কালাম আজাদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক হুমায়ুন মুজিব।

Shamol Bangla Ads

ওইসময় বক্তারা বলেন, বাংলাদেশের ওয়ার্কার্সপার্টির পার্টির সভাপতি ও সংসদ সদস্য রাশেদ খান মেননকে ১৯৯২ সালে দুর্বৃত্তরা হত্যা চেষ্টা করেছিল। সেই হত্যা চেষ্টার ৩১ বছর অতিবাহিত হতে চলেছে এখনো এর সুষ্ঠু বিচার হয়নি। তাই আমরা এই হত্যা চেষ্টার দ্রুত বিচার দাবি করছি। একইসাথে জড়িতদের কঠিন শাস্তি দাবি করছি।

Need Ads