ads

শুক্রবার , ১৮ আগস্ট ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে সেচ্ছাসেবী সংগঠন প্রশাখা’র ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

খবর টি পড়েছেন : ৮২৭
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় সেচ্ছাসেবী সংগঠন প্রশাখা’র ১৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে ১৮ আগস্ট শুক্রবার ঝিনাইগাতীর গজনী অবকাশের মুক্তমঞ্চে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠান, র‌্যাফেল ড্র, কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

Shamol Bangla Ads

সংগঠনটির সভাপতি হাফিজুর রহমান হাফিজ এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. কাজল মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনটির প্রতিষ্ঠাতা ও স্থায়ী কমিটির সদস্য, সিনিয়র সহকারি সচিব মো. রোকনোজ্জামান খান, ঝিনাইগাতী প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. মাসুদ হাসান,  ঝিনাইগাতী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. রোস্তম আলী, শালচুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হারুন অর রশিদ, ছমির আলী মল্লিক, রফিকুল ইসলাম, উপদেষ্টা মাসুম বিল্লাহ, প্রশাখার প্রতিষ্ঠাতা সভাপতি সিদ্দিকুর রহমান সোহেল এবং স্থায়ী কমিটি সদস্য হাফিজুর রহমান রাজু।

উল্লেখ্য, সমাজসেবা অধিদপ্তরের নিবন্ধিত এ সংগঠনটি ২০০৬ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই ঝিনাইগাতী উপজেলায় রক্তের গ্রুপ নির্নয় ও রক্তদান, বিতর্ক ও সাধারন জ্ঞান প্রতিযোগিতা , গনিত উৎসব, বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসমুখী করতে শতভাগ উপস্থিতি পুরষ্কারসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্য়োগ এবং রোগ সম্পর্কে সচেতনতা তৈরিতে অগ্রনী ভূমিকা পালন করে আসছে।

Shamol Bangla Ads

গত ঈদুল ফিতরে প্রশাখার আয়োজনে “উত্তরণ পাবলিক স্কুল বনাম পাঞ্জেরি মডেল স্কুলের অংশগ্রহণে “হাতে হাতে স্মার্ট ফোন, মেধা শূন্যতার মূল কারণ” এই বিষয়ের উপর বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে সংগঠনটি ব্যাপক প্রশংসিত হয়েছিল।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ওয়ার্কার্স পার্টির সভাপতি মেননকে হত্যা চেষ্টার বিচার দাবিতে… পরবর্তী সংবাদ শেরপুরে ৩দিনব্যাপী কৃষিমেলার উদ্বোধন

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads