ads

বৃহস্পতিবার , ১৭ আগস্ট ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

এলাকার মানুষের ভাগ্য উন্নয়নে রাজনীতিতে এসেছি : নালিতাবাড়ীতে আব্দুস সামাদ ফারুক

খবর টি পড়েছেন : ৬৫৫
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

আওয়ামী লীগের কেন্দ্রীয় যুব ও ক্রীড়া বিষয়ক উপকমিটির সদস্য, সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) এর চেয়ারম্যান ও নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব আব্দুস সামাদ ফারুক বলেছেন, দীর্ঘদিন সরকারের বিভিন্ন কর্মকর্তা হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করেছি। যেই পদেই ছিলাম, চেষ্টা করেছি নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার। একজন মানুষের চাওয়া-পাওয়া বা দাবির মূল জায়গা তার এলাকার জনপ্রতিনিধি। কিন্তু তার সাথে যদি কথা বলারই সুযোগ না থাকে, তবে সেই মানুষগুলো যাবে কোথায়? আমি এলাকার মানুষের ভাগ্যের পরিবর্তন করতেই রাজনীতিতে এসেছি।

Shamol Bangla Ads

তিনি ১৬ আগস্ট বুধবার বিকেলে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার শহীদ মিনারে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ওইসব কথা বলেন।

তিনি আরও বলেন, বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা এ দেশকে অনন্য এক জায়গায় নিয়ে গেছেন। ১৯৭৫ সালে বঙ্গবন্ধুর করা সর্বশেষ জেলা হচ্ছে শেরপুর। কিন্তু দুঃখের বিষয় শেরপুর জেলায় রেললাইন নাই, বিশ্ববিদ্যালয় নাই, মেডিকেল কলেজ নাই, ইঞ্জিনিয়ারিং কলেজ নাই। নকলা-নালিতাবাড়ীতে ৫ লক্ষাধিক মানুষ। অথচ উচ্চশিক্ষার জায়গা নাই। আমরা প্রধানমন্ত্রীর কাছে চাইলে অবশ্যই তিনি দিতেন। তিনি কখনই না করেন না। সকল ভাল কাজের সাথে শেখ হাসিনা সবসময় আছেন, এটা আমি দেখেছি। অন্য এলাকার মানুষ যেখানে তাদের প্রতিনিধির কাছে গেলে মন খুলে কথা বলতে পারে। সেখানে নকলা-নালিতাবাড়ীর মানুষের অপমানিত হতে হয়। আমরা চাই স্থানীয় নেতৃত্ব প্রতিষ্ঠা হোক।

Shamol Bangla Ads

সভায় উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আক্তারুজ্জামানের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি, ইউপি চেয়ারম্যান আব্দুস সবুর, সাবেক সাংগঠনিক সম্পাদক মোক্তারুজ্জামান, সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মোস্তাক আহমেদ, আওয়ামী লীগ নেতা ফজলুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি এ্যাডভোকেট হাফিজুর রহমান, উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক গোলাম মোস্তফা প্রমুখ।

ওইসময় স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নালিতাবাড়ীতে বহিস্কৃত শিক্ষকের বিরুদ্ধে প্রধান শিক্ষকের অভিযোগ পরবর্তী সংবাদ দেশব্যাপী সিরিজ বোমা হামলার প্রতিবাদে শেরপুরে বিক্ষোভ মিছিল…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads