শেরপুরের শ্রীবরদীতে জাতীয় শোক দিবসে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে । ১৫ আগস্ট মঙ্গলবার বিকেলে উপজেলার লংগরপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে দোয়া ও সভা অনুষ্ঠিত হয়। কেকেরচর ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খড়িয়াকাজীরচর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল খালেক।
ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দুলাল আল জাহান সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খড়িয়াকাজীরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দুলাল মিয়া, দলিল লেখক সমিতির সাবেক সভাপতি এন এম বদরুজ্জামান সবুজ ও উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আলমগীর হোসেন।

পরে বঙ্গবন্ধু ও ১৫ আগষ্ট শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে আওয়ামী লীগ ও অংগসংগঠনের নেতৃবৃন্দ্সহ বিভিন্ন শ্রেণিপেশার সহস্রাধিক লোকের সমাগম ঘটে।




