শেরপুরে এবারও জেলা যুব মহিলা লীগের উদ্যোগে নানা আয়োজনে স্বাধীন বাংলার মহান স্থপতি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে ১৫ আগস্ট মঙ্গলবার সূর্যোদয়ের সাথে সাথে শহরের বটতলাস্থ জেলা যুব মহিলা লীগের অস্থায়ী কার্যালয়ে জাতীয় পতাকা অর্ধনমিত , কালো পতাকা ও দলীয় উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়।

পরে জেলা কালেক্টরেট প্রাঙ্গনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি জানান জেলা যুব মহিলা লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য এ্যাডভোকেট ফাতেমাতুজ্জহুরা শ্যামলী। ওইসময় জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক মাহবুবা রহমান শিমু, মহিলা আওয়ামী লীগ নেত্রী রোজিনা তাসনিম, আদরজান ফাউন্ডেশনের পরিচালক ও সাপ্তাহিক শ্যামলী শেরপুর, শ্যামলীনিউজ২৪ডটকমের নির্বাহী সম্পাদক মো. উমর ফারুক, সদর উপজেলা যুব মহিলা লীগের সভাপতি ফেরদৌসী আক্তার শিখা, সাধারণ সম্পাদক মারুফা আক্তার, শহর যুব মহিলা লীগের সভাপতি সেতারা পারভীন পরশ, সাধারণ সম্পাদক সাবিকুন নাহার, শ্রীবরদী উপজেলা যুব মহিলা লীগের সভাপতি-সাধারণ সম্পাদক, ঝিনাইগাতী উপজেলা যুব মহিলা লীগের সভাপতি-সাধারণ সম্পাদকসহ জেলা যুব মহিলা লীগ নেত্রী লতিফা আক্তার লাকী, মুক্তি বিশ্বাস, লাভলী আক্তার, বৃষ্টি সাহা, পূজা পাল, সুমি বিশ্বাস, রিতা, জেসমিন আক্তারসহ যুব মহিলা লীগের সকল ইউনিটের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
পরে জেলা যুব মহিলা লীগের উদ্যোগে একটি শোক র্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহরের বটতলাস্থ জেলা যুব মহিলা লীগের কার্যালয়ে গিয়ে শেষ হয়।

পরে তেরাবাজার জামিয়া সিদ্দিকিয়া মাদ্রাসার শিক্ষার্থী ও শহরের বিভিন্ন জায়গায় হতদরিদ্রদের মাঝে খাবার বিতরণ করেন এ্যাডভোকেট ফাতেমাতুজ্জহুরা শ্যামলী।









