ads

মঙ্গলবার , ১৫ আগস্ট ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে জাতীয় শোক দিবসে জেলা পুলিশের উদ্যোগে চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

খবর টি পড়েছেন : ৭৭০
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শেরপুর জেলা পুলিশ উদ্যোগে স্বাধীনতার মহান স্থপতি বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৫ আগস্টে নিহত সকল শহীদদের স্মরণে আয়োজিত চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৫ আগস্ট মঙ্গলবার বিকেলে শহরের অষ্টমীতলাস্থ পুলিশ লাইন্স মাল্টিপারপাস শেডে আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা মো. আতিউর রহমান আতিক এমপি।

Shamol Bangla Ads

ওইসময় তিনি বলেন, পুলিশ জনগণের বন্ধু। আধুনিক পুলিশ আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণের পাশাপাশি দেশের উন্নয়ন-অগ্রগতিতেও অবদান রাখছে। তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে দেশের মুক্তিকামী মানুষ যখন পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল, তখন পুলিশও অবদান রেখেছে। পুলিশও বুকের রক্ত দিয়েছে। তিনি আশা প্রকাশ করেন আগামী দিনেও পুলিশ দেশের যেকোন পরিস্থিতিতে দেশের স্থিতিশীলতা রক্ষায় সাহসিকতার সাথে দায়িত্বশীল ভূমিকা পালন করবে।

শেরপুরের পুলিশ সুপার মোনালিসা বেগম পিপিএমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমান ও জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার নুরুল ইসলাম হিরো। অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মো. সোহেল মাহমুদ পিপিএমের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ ফখরুজ্জামান জুয়েল পিপিএম, শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার বিশ্বাস।

Shamol Bangla Ads

আলোচনা সভা শেষে জাতীয় শোক দিবস উপলক্ষে শিশু-কিশোরদের মধ্যে বঙ্গবন্ধু’র আদর্শ ও চেতনা ছড়িয়ে দেওয়ার নিমিত্তে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২ শতাধিক শিক্ষার্থীর মধ্যে অনুষ্ঠিত চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানের শুরুতেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সকল শহীদদের প্রতি শ্রদ্ধা ও শোক জ্ঞাপন করে এক মিনিট নীরবতা পালন করা হয়।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সাইদুর রহমান, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) তাহমিনা আক্তার, প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম আধার, পুলিশ লাইন্স স্কুলের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদসহ সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাগণ ও বিভিন্ন পদমর্যাদা পুলিশ সদস্যসহ প্রতিযোগিতার বিচারকবৃন্দ, চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে নানা আয়োজনে জেলা যুব মহিলা লীগের জাতীয়… পরবর্তী সংবাদ শেরপুরে জাতীয় শোক দিবস উপলক্ষে যুবঋণ বিতরণ

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads