শেরপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে যুবঋণ বিতরণ করা হয়েছে।

১৫ আগস্ট মঙ্গলবার দুপুরে জেলা শিল্পকলা একাডেমিতে জেলা যুব উন্নয়ন অধিপ্তরের উদ্যোগে ওই ঋণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক এমপি।
জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুমের সভাপতিত্বে ঋণ বিতরণকালে আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোনালিসা বেগম পিপিএম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদ, পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, সদর উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম, জেলা যুব উন্নয়ন অধিপ্তরের উপপরিচালক নুরুজ্জামান চৌধুরী, সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা হামিদুর রহমান প্রমুখ।

এদিন ৯ জন প্রশিক্ষিত যুবক-যুবতীর মাঝে বিভিন্ন ট্রেডের আওতায় আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষে মোট ৬ লক্ষ ৬০ হাজার টাকা ঋণ বিতরণ করা হয়।









