নানা আয়োজনে শেরপুরের ঝিনাইগাতীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। ১৫ আগস্ট মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন, থানা পুলিশ, উপজেলা আওয়ামী লীগ ও যুবলীগ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এর আগে আনুষ্ঠানিকভাবে জাতীয় ও কালো পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। আওয়ামী লীগ ও যুবলীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল ৯ টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে স্থানীয় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফারুক আল মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুল কবির, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল আলম ভূইয়া , উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহ আলম প্রমুখ। সভায় প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
পরে বিকেলে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ের সামনে এক আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন কাংশা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজিজুল হক ধলু, মালিঝিকান্দা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোজাম্মেল হক, নলকুড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আইয়ুব আলী ফর্সা, আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম, ছাত্রলীগের সাবেক সভাপতি ফারুক আহমেদ, শামসুল আরেফিন প্রমুখ। পরে বিশাল এক শোক র্যালি অনুষ্ঠিত হয়।

অপরদিকে উপজেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে পৃথকভাবে শোক র্যালি, আলোচনা সভা ও তবারক বিতরণের আয়োজন করা হয়। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ও মসজিদ মন্দির গির্জায় চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।




