ads

মঙ্গলবার , ১৫ আগস্ট ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে জাতীয় শোক দিবস উপলক্ষে হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের আলোচনা সভা

খবর টি পড়েছেন : ৬৩১
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শেরপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের উদ্যোগে আলোচনা সভা ও বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে। ১৫ আগস্ট মঙ্গলবার বিকেলে শহরের গোপালবাড়িস্থ জেলা পূজা উদযাপন পরিষদ কার্যালয়ে আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) তোফায়েল আহমেদ।

Shamol Bangla Ads

ওইসময় তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখেছিলেন। আজ তার সেই স্বপ্ন আজ বাস্তবায়িত হচ্ছে।

জেলা হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের সহকারী পরিচালক শামীম হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম আধার ও জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিনয় কুমার সাহা।

Shamol Bangla Ads

নন্দ সাহার সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি যাদব ঘোষ, পরিষদ নেতা বাবু চক্রবর্তী, এ্যাডভোকেট তাপস কুমার সিংহ রায়, প্রদীপ দাস গুপ্ত, প্রদীপ চক্রবর্তী, বিদ্যুৎ নন্দী, এ্যাডভোকেট শিবলু চন্দ্র দাস প্রমুখ।

পরে বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্যদের বিদেহী আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জেলা, উপজেলা ও শহর পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দসহ জেলা হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের আওতায় পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে জাতীয় শোক দিবসে জেলা আওয়ামী লীগের আলোচনা… পরবর্তী সংবাদ শেরপুরে জাতীয় শোক দিবসে মহিলা শ্রমিক লীগের আলোচনা…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads