ads

মঙ্গলবার , ১৫ আগস্ট ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে জাতীয় শোক দিবসে জেলা আওয়ামী লীগের আলোচনা ও দোয়া মাহফিল

খবর টি পড়েছেন : ৬০৭
পড়ার সময়: ৩ মিনিট
ফন্ট:

শেরপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে জেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৫ আগস্ট মঙ্গলবার সকালে শহরের চকবাজারস্থ দলীয় কার্যালয়ে আয়োজিত ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিক এমপি।

Shamol Bangla Ads

আলোচনা সভায় হুইপ আতিক বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব ছিলেন বিশ^ মানবতার দূত। তিনি ছিলেন জাতির প্রেরণা ও বিপ্লবের প্রতীক। নিপীড়িত মানুষের কণ্ঠস্বর। বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে ঘাতক চক্র তার চেতনাকে নস্যাতের ষড়যন্ত্র করেছিল। কিন্তু তাকে হত্যার পরও সেই চেতনা আরও শাণিত হয়েছে। তার সুযোগ্য তনয়া শেখ হাসিনার নেতৃত্বে আজ স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠিত হয়েছে। তিনি আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিএনপি জামায়াত চক্রের ষড়যন্ত্র মোকাবেলায় দলীয় নেতা-কর্মীদের ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ ও সজাগ থাকার আহবান জানান।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছানুয়ার হোসেন ছানু ও জাতীয় পরিষদ সদস্য এ্যাডভোকেট চন্দন কুমার পাল পিপি। ওইসময় জেলা, উপজেলা ও শহর আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। পরে জাতির পিতাসহ তার পরিবারের শহীদ সদস্যদের আত্মার শান্তি কামনাসহ দেশ ও জাতির অগ্রগতি কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

Shamol Bangla Ads

এর আগে ভোরে দলীয় কার্যালয়ের সামনে জেলা আওয়ামী লীগের সভাপতি জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিক এমপি ও সাধারণ সম্পাদক ছানুয়ার হোসেন ছানু জাতীয়, দলীয় ও কালো পতাকা উত্তোলন করেন।

হুইপ আতিকের অন্যান্য কর্মসূচিতে যোগদান:
জাতীয় শোক দিবস উপলক্ষে মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় শহরের তেরাবাজার জামিয়া সিদ্দিকিয়া মাদ্রাসায় আয়োজিত দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক এমপি। ওইসময় তিনি বলেন, মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা যেন রাজনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার না হয়- এদিকে মাদ্রাসা পরিচালনা কমিটি ও কর্তৃপক্ষকে খেয়াল রাখতে হবে। তিনি শিক্ষার্থীদের কল্যাণে ২ লক্ষ টাকার অনুদান ঘোষণা করেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, মাদ্রাসা কমিটির সভাপতি আলহাজ¦ ফখরুল মজিদ খোকন, সাধারণ সম্পাদক শামীম হোসেন, মাদ্রাসার মোহতামিম মাওলানা সিদ্দিক আহমেদ, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল হাসান উৎপল, প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম আধারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

বাদ যোহর হুইপ আতিউর রহমান আতিক শহরের চাপাতলীস্থ মডেল মসজিদে শোক দিবস উপলক্ষে আয়োজিত দোয়া অনুষ্ঠানে অংশ নেন। এরপর তিনি শহরের ঢাকলহাটি এলাকায় ৩নং ওয়ার্ড আওয়ামী লীগ আয়োজিত কর্মসূচি এবং পরে শহরের আইডিয়াল প্রিপারেটরী এ্যান্ড হাইস্কুলে জেলা জাতীয় মহিলা সংস্থা ও জেলা মহিলা আওয়ামী লীগ আয়োজিত কর্মসূচিতে অংশ নেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নালিতাবাড়ীতে স্কুলছাত্রীকে যৌনপীড়ন ও অশ্লীল ভিডিও ধারণের ঘটনায়… পরবর্তী সংবাদ শেরপুরে জাতীয় শোক দিবস উপলক্ষে হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads