বাড়ির পাশের ছোট্ট এতিম ছেলে,
সবাই তারে ডাকে নয়ন বলে।
সে বাপ হারিয়েছে ট্রাকের তলে,
মা আগেই গেছেন অভাবে চলে।
বৃদ্ধা দাদির পাশে থাকে জীর্ণ এক ছাপড়া ঘরে,
চাল থাকলেও বেড়া ভাঙ্গা- কাটায় তারা ডরে-ডরে।
একমাত্র ধন দাদির শরীর বেজায় খারাপ,
তার ভিক্ষা মাগার নেই কোন যো-ছাপ।
প্রতিবেশীর বাড়ি-বাড়ি নয়ন চেয়ে যা পায়,
ঘরে ফিরে দাদি-নাতি দু’জনেই তা খায়।
এভাবেই চলে জীবন তাদের কষ্ট-অবহেলায়,
ঝড় বৃষ্টিতে আতকে ওঠে বসত বলে গাছতলায়।
এই নয়ন এতিম হলেও দাদির অন্ধের যষ্ঠি,
এমন এতিম বাঁচাও তুমি-নিয়ে সাথে গোষ্ঠি।
০৬/০৫/২৩ ইং)










