সুখের আশায় আলাভোলা এক মন,
খোঁজে নেবে- এমন ছিলো তার পণ।
যদিও সহজ নয়- মেলা কঠিন,
তবুও যাকে-তাকে জড়িয়ে নেওয়া নয় সমীচিন।
অবশেষে অনেক খোঁজে পেলো যখন এমন,
ঠিক যেনো নিজেকেই ভুলে থাকা ধন।
প্রতারিত হয় মন পাগলা,
সুখ যেনো তার সিঁকেয় তোলা।
কষ্টে নিরবধি কাঁদায়-অবহেলা,
আহারে কাঁদে মন-কাঁদে এক আলাভোলা।
(২৯.০৩.২৩ইং)









