জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবসে বিশেষ মিলাদ ও দোয়া অনুষ্ঠান উপলক্ষে শেরপুর জেলা সদরের ১৪ টি ইউনিয়ন ও শেরপুর পৌরসভার ৯টি ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত নেতাদের মাঝে নগদ অর্থ-চাল প্রদান করা হয়েছে।

১৩ আগস্ট রবিবার বিকেলে শহরের চকবাজারস্থ দলীয় কার্যালয়ে ওই নগদ অর্থ ও চাল বিতরণ করেন জেলা আওয়ামী লীগের সভাপতি, হুইপ বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক এমপি ও সাধারণ সম্পাদক ছানুয়ার হোসেন ছানু।
এদিন প্রতিটি ইউনিয়নে ৪ বস্তা চাল ও ১৫ হাজার টাকা এবং শেরপুর পৌরসভার ৯টি ওয়ার্ডে ৩ বস্তা চাউল ও ১০ হাজার টাকা করে প্রদান করা হয়।

বিতরণকালে অন্যান্যের মধ্যে সদর উপজেলা চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক ও গাজীরখামার ইউনিয়নের চেয়ারম্যান আওলাদুল ইসলাম আওলাদ, শহর আওয়ামী লীগের সভাপতি প্রকাশ দত্ত ও সাধারণ সম্পাদক আনোয়ারুল হাসান উৎপলসহ জেলা আওয়ামী লীগ, শহর আওয়ামী লীগ ও উপজেলা আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।









