শেরপুরের শ্রীবরদীতে এপি ওয়ার্ল্ড ভিশনের বিদায়ের প্রস্তুতি কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শ্রীবরদী এপি ওয়ার্ল্ড ভিশনের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন এপি ওয়ার্ল্ড ভিশনের ম্যানেজার জোনাস ক্লিয়ারিং কস্তা। এতে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন সিনিয়র এরিয়া ম্যানেজার প্রশান্ত নাফাক।

বক্তব্য দেন এপি ওয়ার্ল্ড ভিশনে এরিয়া ম্যানেজার সাগর জন কস্তা, মনিটরিং অফিসার মানিক রঞ্জন ভূমিক, ফিল্ড টেকনিক্যাল প্রোগ্রাম স্পেশালিষ্ট হেলথ ডা, সৈয়দ আবু ইবনে আজিজ, প্রোগ্রাম অফিসার হারুনুর রশিদ, প্রোগ্রাম অফিসার হাফিজুর হক সোহাগ, প্রোগ্রাম অফিসার উজ্জ্বল সাংমা, বিদায়ী প্রস্ততি কমিটির সাধারণ সম্পাদক ও মোহনা টিভির শেরপুর জেলা প্রতিনিধি রেজাউল করিম বকুল, বাবেলাকোনা আদিবাসী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কর্ণিয়া সাংমা, তাতিহাটি আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক নুরুজ্জামান বাদল, ভিডিসি সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান দুলাল , নারী নেত্রী মেরিনা আক্তার, শিক্ষিকা নাসরিন বেগম, সাংবাদিক তাসলিম কবির বাবু, শিক্ষক মাহবুবুর হাসিব তুষার, ইউপি সদস্য গোলাম মোস্তুফা, ইউয়ুথ গ্রুপের জেরিনা আক্তার, হাসনাতুল ও রূপা প্রমুখ।
বক্তারা বলেন, এপি ওয়ার্ল্ড ভিশন আগামী ৪ সেপ্টেম্বর শ্রীবরদী থেকে বিদায় নিচ্ছে। এ উপলক্ষে বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। এ অনুষ্ঠানের নানা আয়োজন নিয়ে কথা বলেন বক্তারা। ওইসময় উপস্থিত ছিলেন ভিডিসি প্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও ইয়ুথ গ্রুপের সদস্যরা।




