খুলনায় তেঁতুলিয়া গ্রামে অনুর্ধ-১৭ নারী ফুটবলারদের উপর হামলার প্রতিবাদে শেরপুরে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। ১৩ আগস্ট রবিবার সকালে শহরের পৌর টাউন হলের সামনে বালাদেশ মহিলা পরিষদ শেরপুর জেলা শাখার আয়োজনে ওই মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।

মানববন্ধনে আঞ্জুমানারা জুঁথির সঞ্চালনায় সভাপতিত্ব করেন মহিলা পরিষদের সভাপতি জয়শ্রী নাগ লক্ষী।
ওইসময় মহিলা পরিষদেের সাধারণ সম্পাদক নীরু সামসুন্নাহার, সাংগঠনিক সম্পাদক আইরিন পারভীন, জেলা ক্রীড়া সংস্থার সধারণ সম্পাদক মানিক দত্ত, শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জলসহ বিভিন্ন নারী সংগঠন, ক্রীড়া সংগঠন ও খেলোয়ারবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ২৯ জুলাই খুলনার বালিয়াঘাটায় তেঁতুলিয়া গ্রামের মঙ্গলী বাগচি, সাদিয়া, হাজরা, জুঁই মন্ডলের উপর হামালা করে আহত করে। এর প্রতিবাদে মহিলা পরিষদের ওই মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।









