ads

রবিবার , ১৩ আগস্ট ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে মুক্তিযুদ্ধের সংগঠক প্রয়াত জননেতা পঙ্কজ ভট্টাচার্যের স্মরণসভা

খবর টি পড়েছেন : ৬০৪
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বীর মুক্তিযোদ্ধা জননেতা পঙ্কজ ভট্টাচার্য স্মরণে শেরপুরে এক আলোচনা সভা হয়েছে। বিপ্লবী রবি নিয়োগী স্মৃতি পরিষদের আয়োজনে ১২ আগস্ট শনিবার সন্ধ্যায় শহরের নিউমার্কেট সাংবাদিক বিপ্লবী রবি নিয়োগী সভাকক্ষে ‘মরণ সাগর পাড়ে তোমরা অমর, তোমাদের স্মরি’ প্রতিপাদ্যে ওই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

Shamol Bangla Ads

বিপ্লবী রবি নিয়োগী স্মৃতি পরিষদের সভাপতি শিক্ষাবিদ-গবেষক বীর মুক্তিযোদ্ধা ড. সুধাময় দাসের সভাপতিত্বে স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাংবাদিক সুশীল মালাকার। প্রধান বক্তা ছিলেন বীর মুক্তিযোদ্ধা প্রদীপ কুমার চক্রবর্তী। কবি রবিন পারভেজ-এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ঘাতক দালাল নির্মূল কমিটির জেলা শাখার সহ-সভাপতি নাজিমউদ্দিন, কমিউনিস্ট নেতা আবু আহমেদ খান বাবুল, সাংবাদিক এডভোকেট আব্দুর রহিম বাদল, জয়শ্রী দাস লক্ষ্মী, শুভজিৎ নিয়োগী প্রমুখ।

সভায় বক্তারা বলেন, অবক্ষয়ের প্রবল স্রোতে মূল্যবোধ বিবর্জিত রাজনীতি যখন আত্মপ্রতিষ্ঠার কৌশল, ব্যবসাবুদ্ধি ও অর্থনৈতিক সুবিধা হাসিলের হাতিয়ার হয়ে ওঠেছে, সেখানে রাজনীতিক পঙ্কজ ভট্টাচার্য ছিলেন ব্যতিক্রম। জনজীবনের সঙ্গে সম্পৃক্ত থেকে তিঁনি জনমুক্তির পক্ষে কাজ করেছেন। মানবমুক্তির অগ্রসৈনিক ছিলেন পঙ্কজ ভট্টাচার্য। তার মতো দেশপ্রেমিক, অসাম্প্রদায়িক, ত্যাগী, নিষ্ঠাবান রাজনীতিক সমাজে বিরল। সমাজের পিছিয়ে পড়া অনগ্রসর, অবহেলিত জনগোষ্ঠি, দলিত-হরিজন সম্প্রদায় এবং নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠির অধিকার আদায়ের সংগ্রামে তিনি ছিলেন বলিষ্ঠ কন্ঠস্বর। পঙ্কজ ভট্টাচার্য আজ আর আমাদের মাঝে নেই। লোকান্তরে পাড়ি জমালেও তিনি প্রজন্ম থেকে প্রজন্মান্তরে বেঁচে থাকবেন তার কর্মে-চেতনায়। তার মতো দেশপ্রেমিক-মানবপ্রেমিকদের মৃত্যু নেই।

Shamol Bangla Ads

সভার শুরুতে জাতীয় সঙ্গীত ও দলীয় সঙ্গীত পরিবেশন করা হয়। পরে দাঁড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়। সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে সভার সমাপ্তি ঘটে।

উল্লেখ্য, ঐক্য ন্যাপ সভাপতি, সম্মিলিত সামাজিক আন্দোলনের প্রতিষ্ঠাতা আজীবন সংগ্রামী রাজনীতিক পঙ্কজ ভট্টাচার্য ১৯৩৯ সালের ৬ আগস্ট চট্টগ্রামের রাউজান থানার নোয়াপাড়া গ্রামে জনগ্রহণ করেছিলেন। এ বছরের (২০২৩ সালের) গত ২৪ এপ্রিল রাজধানীর একটি হাসপাতালে তিনি পরলোকগমন করেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে উত্তরা ব্যাংকের উদ্যোগে শিক্ষার্থীদের জন্য স্কুল ব্যাংকিং… পরবর্তী সংবাদ অবশেষে বিয়ে করলো খোরশেদ: বিয়ে দেখতে উৎসুক জনতার…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads