ads

রবিবার , ১৩ আগস্ট ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

অবশেষে বিয়ে করলো খোরশেদ: বিয়ে দেখতে উৎসুক জনতার ভিড়

খবর টি পড়েছেন : ১,১০০
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

বয়সের তুলনায় শারিরীকভাবে বেড়ে না ওঠায় প্রতিবন্ধকতার মুখে পড়া খোরশেদ আলমকে (২৮) জীবনের প্রতিটি পরতে পরতেই পড়তে হচ্ছে নানা সমস্যায়। কিন্তু থেমে থাকার লোক তিনি না। একে একে জয় করছেন সব প্রতিকূলতা। বিয়ের জন্য পাত্রী খুঁজতে গিয়েও নানাভাবে বিপাকে পড়তে হয়েছে তাকে, তবেে এবার সফল হয়েছেন তিনি।

Shamol Bangla Ads

জানা যায়, প্রায় ২শ ৫০ জন পাত্রী দেখার পর গত শুক্রবার বিয়ে করেছেন শেরপুর জেলা সদরের ভাতশালা ইউনিয়নের মধ্যবয়ড়া গ্রামের মোহন মিয়ার ছেলে খোরশেদ। শনিবার মহাধুমধামে খোরশেদের বাড়িতে হয় বৌভাতের অনুষ্ঠান। এতে নিমন্ত্রিত অতিথি ছাড়াও নানা জায়গা থেকে তাদের বিয়ে দেখতে আসা মানুষের ঢল নামে। কেউ সেলফি তোলেন, কেউ বা করেন ভিডিও। এ যেন রীতিমতো এলাহি কাণ্ড।

খোরশেদের পরিবার জানায়, তিনি উচ্চতায় ৩ ফুট। দারিদ্রতার কারণে ৫ম শ্রেণির বেশি লেখা পড়া করা হয়নি তার। এদিকে জীবিকার তাগিদে নানা জায়গায় ঘুরাঘুরি করলেও কেউ তাকে কোনো কাজ দিত না। অবশেষে জেলা শহরের তিনআনী বাজার এলাকার একটি মোটরসাইকেলের গ্যারেজে শ্রমিক হিসেবে কাজের সুযোগ দেন মালিক আমিনুল ইসলাম। ১৪ বছর ধরে খোরশেদ ওই কাজই করছেন। এখন ওই আয়েই চলে তার পরিবার।
এদিকে খোরশেদের বিয়ের অনুষ্ঠানে ৫০০ লোককে খাওয়ানো হয়। তিনি নিজেই দেন ৩ লাখ টাকা।

Shamol Bangla Ads

খোরশেদের মামাতো ভাই জাবেদ আলী বলেন, ১৪ বছর বয়স থেকেই সে নিজে উপার্জন করে চলে। তার বিয়ের জন্য অনেক মেয়ে দেখা হয়েছে। কিন্তু তার শারিরীক প্রতিবন্ধকতা থাকায় কেউ রাজি হচ্ছিলেন না। অবশেষে তার বিয়ে হলো। এ বিয়ে দেখার জন্য অনেক মানুষ আসছে। তিনি আরও বলেন, খোরশেদের বিয়ের জন্য প্রথমে তার স্বজনরা পাত্রী দেখা শুরু করেন। পরে তারা বিফল হলে বুধু মিয়া নামে এক ঘটকের সাহায্য নেন। অবশেষে খোরশেদের জন্য জেলা শহরের দীঘারপাড়ের বাচ্চু মিয়ার মেয়ের বর্ষার বিয়ে ঠিক হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে মুক্তিযুদ্ধের সংগঠক প্রয়াত জননেতা পঙ্কজ ভট্টাচার্যের স্মরণসভা পরবর্তী সংবাদ আগস্টে নাশকতা রোধে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে ॥…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads