ads

রবিবার , ১৩ আগস্ট ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে উত্তরা ব্যাংকের উদ্যোগে শিক্ষার্থীদের জন্য স্কুল ব্যাংকিং বিষয়ক আলোচনা সভা

খবর টি পড়েছেন : ৮১৬
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শেরপুরে শিক্ষার্থীদের জন্য স্কুল ব্যাংকিং বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আর্থিক সাক্ষরতা কর্মসূচির আওতায় শনিবার দুপুরে উত্তরা ব্যাংক পিএলসি, শেরপুর শাখার আয়োজনে শহরের অষ্টমীতলা এলাকার শেরপুর মেমোরিয়াল হাইস্কুলে ওই সভা অনুষ্ঠিত হয়।

Shamol Bangla Ads

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যাংকের শেরপুর শাখার ব্যবস্থাপক মোহাম্মদ আরিফ মৃধা। সভায় সভাপতিত্ব করেন শেরপুর মেমোরিয়াল হাইস্কুলের প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর আলম। সভায় শিক্ষার্থীদের জন্য ব্যাংকিং বা স্কুল ব্যাংকিং বিষয়ে বিস্তারিত তথ্য উল্লেখ করে বক্তব্য দেন ব্যাংকের জ্যেষ্ঠ কর্মকর্তা মো. মেহেদী হাসান।

সভায় প্রধান অতিথি ব্যাংকের ব্যবস্থাপক মোহাম্মদ আরিফ মৃধা বলেন, বাংলাদেশ সরকারের রূপকল্প ২০৪১ বাস্তবায়ন ও ২০৩০ সালের মধ্যে জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন এবং জাতীয় আর্থিক অন্তর্ভুক্তি কৌশল বাস্তবায়নে সবার জন্য আরথিক অন্তর্ভুক্তি নিশ্চিতকরণে আপামর জনগোষ্ঠির মধ্যে আর্থিক সাক্ষরতা বিস্তার অপরিহার্য। এ লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের নিরদেশনা অনুযায়ী উত্তরা ব্যাংক, শেরপুর শাখা স্কুল শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য আর্থিক সাক্ষরতা কর্মসূচি পালন করছে। এর অংশ হিসেবে স্কুল শিক্ষার্থীদের ব্যাংকিং বা স্কুল ব্যাংকিং বিষয়ে সম্যক ধারণা দেওয়া হচ্ছে।

Shamol Bangla Ads

আলোচনা সভায় শেরপুর মেমোরিয়াল হাইস্কুলের বিভিন্ন শ্রেণির ৫০ জন মেধাবী শিক্ষার্থী অংশ নেয়। পরে ব্যাংকের পক্ষ থেকে স্কুল ব্যাংকিং কার্যক্রমের আওতায় কোনো টাকা ছাড়াই তাদের নামে হিসাব খুলে দেওয়া হয়। সেইসঙ্গে তাদের বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করা হয়।এখন থেকে ওই শিক্ষার্থীরা উত্তরা ব্যাংক, শেরপুর শাখায় আর্থিক লেনদেন করতে পারবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নালিতাবাড়ীতে ফুটবল খেলতে গিয়ে আদিবাসী যুবকের মৃত্যু পরবর্তী সংবাদ শেরপুরে মুক্তিযুদ্ধের সংগঠক প্রয়াত জননেতা পঙ্কজ ভট্টাচার্যের স্মরণসভা

সর্বশেষ - ময়মনসিংহ বিভাগ

Shamol Bangla Ads