ads

রবিবার , ১৩ আগস্ট ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আগস্টে নাশকতা রোধে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে ॥ শেরপুরে হুইপ আতিক

খবর টি পড়েছেন : ৫৯৮
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ১৩ আগস্ট রবিবার দুপুরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় আয়োজিত ওই সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক এমপি। ওইসময় তিনি জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতিতে সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, শোকের মাস আগস্টে ঘাপটি মেরে থাকা অপশক্তি যেন কোন নাশকতা সৃষ্টি না করতে পারে সেদিকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। সেইসাথে জাতীয় নির্বাচনকে সামনে রেখে কেউ যেন কোন প্রকার সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করতে না পারে সে বিষয়ে সকলকে সতর্ক থাকতে হবে। পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতির জেলা শেরপুরকে আরও শান্ত রাখতে জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে হবে।

Shamol Bangla Ads

সভায় সভাপতিত্ব করেন জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভাপতি জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল খায়রুম। সভায় মাদক পরিস্থিতি নিয়ন্ত্রণে টাস্কফোর্সের অভিযানসহ আইন-শৃঙ্খলার দায়িত্বে থাকা বিভিন্ন সংস্থার তৎপরতা জোরদারকরণ, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা, গুজবরোধ, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম সহনীয় পর্যায়ে রাখা, শহরের যানজট নিরসনসহ জোরদারসহ নানা বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মাহমুদুল হকের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ ফখরুজ্জামান জুয়েল পিপিএম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছানুয়ার হোসেন ছানু, সিনিয়র সহ-সভাপতি এ্যাডভোকেট চন্দন কুমার পাল পিপি, ঝিনাইগাতী উপজেলা চেয়ারম্যান এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম, নালিতাবাড়ী উপজেলা চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবু, শ্রীবরদী উপজেলা চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম, ভারপ্রাপ্ত পৌর মেয়র নজরুল ইসলাম, সিভিল সার্জন ডা. অনুপম ভট্টাচার্য্য, জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার নুরুল ইসলাম হিরু, প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম আধার, শহর কমিউনিটি পুলিশের সাধারণ সম্পাদক কাজী মতিউর রহমান, সাংবাদিক দেবাশীষ ভট্টাচার্য প্রমুখ।

Shamol Bangla Ads

সভায় ৫ উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ কমিটির অন্যান্য সদস্যগণ অংশ নেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ অবশেষে বিয়ে করলো খোরশেদ: বিয়ে দেখতে উৎসুক জনতার… পরবর্তী সংবাদ নারী ফুটবলারদের উপর হামলার প্রতিবাদে শেরপুরে মানববন্ধন

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads