ads

সোমবার , ৭ আগস্ট ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে যৌতুকের টাকা না পেয়ে গৃহবধূকে মারধরের অভিযোগ

খবর টি পড়েছেন : ১,১০২
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় যৌতুকের টাকা না পেয়ে পূর্ণিমা বেগম (২৬) নামের এক গৃহবধূকে মারধরের অভিযোগ উঠেছে স্বামী জাকারিয়া ইসলাম বাবুর (৩৫) বিরুদ্ধে। গত শুক্রবার সকালে উপজেলার নালিতাবাড়ী ইউনিয়নের নিজপাড়া গ্রামে ওই ঘটনা ঘটে৷

Shamol Bangla Ads

এদিকে ওই ঘটনায় শুক্রবার সকালে লিখিত অভিযোগের পর ৬ আগস্ট রবিবার দুপুরে অভিযুক্ত জাকারিয়া ও তাঁর বাবা-মাসহ তিনজনের বিরুদ্ধে নালিতাবাড়ী থানায় মামলা দায়ের করেছে ভুক্তভোগী গৃহবধূর পিতা ইন্তাজ আলী। ভুক্তভোগী ওই গৃহবধূ বর্তমানে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ, ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, প্রায় পাঁচ বছর আগে উপজেলার নিজপাড়া গ্রামের ইব্রাহীম মিয়ার ছেলে জাকারিয়া ইসলাম বাবুর সাথে পারিবারিকভাবে বিয়ে হয় একই এলাকার ইন্তাজ আলীর মেয়ে পূর্ণিমা বেগমের। এদিকে বিয়ের পর থেকেই শ্বশুর বাড়িতে নানান জিনিস ও টাকা দাবি করতো জাকারিয়া। দাবি পূরণ না হলেই বিভিন্ন কায়দায় মারধর করতো স্ত্রী পূর্ণিমাকে।

Shamol Bangla Ads

একপর্যায়ে গত শুক্রবার সকালে পূর্ণিমার কাছে ৩ লাখ টাকা দাবি করে জাকারিয়া৷ ওইসময় বাবার কাছ থেকে টাকা আনতে অস্বীকৃতি জানালে বাঁশের খুঁটি দিয়ে পূর্ণিমাকে বেধড়ক মারধর করে জাকারিয়া৷ ওইসময় তাঁদের তিন বছরের মেয়ে জুই, জাকারিয়ার বাবা সেকান্দর আলী ও মা কাজল রেখা উপস্থিত ছিলেন। পরে খবর পেয়ে পরিবারের লোকজন পূর্ণিমাকে উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে ভর্তি করান৷

রবিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায়, হাসপাতালের ৪৬ নং বিছানায় শুয়ে ব্যাথায় কাতরাচ্ছেন পূর্ণিমা। পাশেই বসে খেলা করছে তিন বছরের মেয়ে জুই। হঠাৎ লোকজন দেখেই কাঁদতে শুরু করে জুই। মাকে জড়িয়ে ধরে বলতে থাকে- আমার মাকে মাইরো না। পরে মা পূর্ণিমা তাকে বুঝিয়ে শান্ত করে।
ভুক্তভোগী গৃহবধূ পূর্ণিমা বলেন, কয়েকদিন পরপরই টাকা চায় আর মারধর করে। মেয়ের মুখের দিকে তাকাইয়া অনেক সহ্য করছি৷ এইবার তো আমারে গরুর মতো পিডাইছে। আমার মেয়েটা এখনও লোক দেখলেই ভয় পায়৷ আমি চাই মানুষরূপী এই পশুর যেনো শাস্তি হয়।

অভিযোগের বিষয়ে জানতে চেয়ে জাকারিয়ার মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তার ফোনটি বন্ধ পাওয়া যায়৷
জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তানভীর ইবনে কাদের বলেন, ওই নারীর শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে৷ জখম খুব বেশি। তাকে ভর্তি রেখে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।
এ বিষয়ে নালিতাবাড়ী থানার সেকেন্ড অফিসার এসআই সাইদুর রহমান বলেন, অভিযোগের প্রেক্ষিতে বিষয়টি তদন্ত করে মামলা নেওয়া হয়েছে৷ অভিযুক্ত ব্যক্তিকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে৷

Need Ads
পূর্ববর্তী সংবাদ শ্রীবরদীতে বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম হিরুর উদ্যোগে চক্ষু… পরবর্তী সংবাদ কবি-ছড়াকার রফিকুল ইসলাম আধার এর ‘কুকুরের ঘেও-ঘেও মাহাত্ম’

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads