কুকুরকে বলো কেনো অতি নিকৃষ্টতম জন্তু-জানোয়ার,
মনুষ্য লোভে-পাপে- তাপে ভরপুর এ দুনিয়ার ?

পোষা কুকুর কেবল নয় বিশ্বস্ত পাহাড়াদার ও ভক্ত প্রভুর,
বিপদে পাশে দাঁড়ায়, শোকে কাঁদে অনেক তার ধৈর্য-সবুর।
যদিও তার কিছু স্বভাব-অভ্যাস ‘খুব খারাপ’-মুখে মুখে সবার,
আসলেই কি তাই ? সেগুলো হয় যদি প্রতীকি, হয় কি গুনাহর ?

এক ফকির-কুকুরের কথোপকথনে শোনো ঘেউ ঘেউ স্বভাবের মাহাত্ম,
ধরনিতে হার মানে যেনো কতো কীর্তিমান মনীষীর মহত্ম।
ফকির কুকুরকে শুধায়: ‘তুই কেনো দেয়ালে প্রস্ব্রাব করিস’?
-‘কোনো বান্দা আল্লাহকে সেজদা করতে পারে
জমিনে বসে, তাই… ; কুকুর বলে, ‘এবার বুঝেছিস’?
ফকির জিগায়: ‘ভিখারিকে দেখে করিস কেনো ঘেউ ঘেউ’?
কুকুরের জবাব: ‘ ভিখারিকে বুঝাতেই–। সে আল্লাহর কাছে
প্রার্থনা না করে মানুষের কাছে হাত পাতে কেনো ‘জেনে নাও’ ?
‘এবার ফকিরের প্রশ্ন: ‘রাতে ঘেউ ঘেউ করে মানুষের ঘুম নষ্ট করিস কেনো’ ?
কুকুর উত্তর দেয়; -‘মানুষ গুনাহ করে ঘুমালে মাফ চাবে কখন?
আল্লাহর শানে প্রার্থনায় জানাতেই ঘেউ ঘেউ করি যেনো’।
(০৮/০৩/২৩ ইং)









