ads

রবিবার , ৬ আগস্ট ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম হিরুর উদ্যোগে চক্ষু শিবির অনুষ্ঠিত

খবর টি পড়েছেন : ৫৬৭
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শেরপুরের শ্রীবরদীতে জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম হিরুর উদ্যোগে চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে। ৬ আগস্ট রবিবার দিনব্যাপী শ্রীবরদী উপজেলার গোশাইপুর ইউনিয়নের ভারেরা উচ্চ বিদ্যালয় মাঠে জামালপুর ইস্পাহানী ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতালের ব্যবস্থাপনায় বিনামূল্যে ওই চক্ষু শিবির অনুষ্ঠিত হয়।

Shamol Bangla Ads

বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম হিরু জানান, ওই চক্ষুশিবিরে সকাল ৯ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত ছানি রোগী বাছাই ও চোখের অন্যান্য রোগের চিকিৎসা দেওয়া হয়। এদিন ১৬৩ জন রোগী সেবা নেন। এর মধ্যে ছানি অপারেশনের জন্য বাছাই করা হয় ২৮ জন রোগীকে। তাদের আগামী ১১ আগস্ট রবিবার হাসপাতাল কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় জামালপুর ইস্পাহানী ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট এবং হাসপাতালে ছানি অপারেশনের জন্য নিয়ে যাওয়া হবে। তাদের ছানি অপারেশনসহ দুদিনের থাকা খাওয়া, ঔষধ, চশমা ও একমাসের ঔষধ দিয়ে বাড়ি পাঠানো হবে। শুধুমাত্র আসার খরচ রোগীর বহন করতে হবে। এছাড়া বাকী রোগীদের প্রয়োজন অনুযায়ী স্বল্প মূল্যে ড্রপ ও চশমা দেওয়া হয়।

তিনি আরও বলেন, সামাজিক দায়বদ্ধতা থেকেই অসহায় ও হতদরিদ্র রোগীদের জন্য শ্রীবরদী উপজেলার বিভিন্ন জায়গায় কয়েকটি চক্ষুশিবিরের আয়োজন করেছেন তিনি।

Shamol Bangla Ads

চক্ষু শিবিরে অন্যান্যের মধ্যে বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম তারা, বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মানিক তালুকদার, গোসাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজামাল আশিক, ভারেরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুন্নাহারসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।

চক্ষুশিবিরে সেবা দেন জামালপুর ইস্পাহানী ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট এবং হাসপাতালের ডা. সাজিদ, মেডিকেল টেকনোলজিষ্ট সুবর্ণা, নাদিরা, মারিয়া, সুজাত ও ব্যবস্থাপক জাহাঙ্গীর আলম।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে দিন দিন বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা, হাসপাতালে… পরবর্তী সংবাদ নালিতাবাড়ীতে যৌতুকের টাকা না পেয়ে গৃহবধূকে মারধরের অভিযোগ

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads