ads

সোমবার , ৭ আগস্ট ২০২৩ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় ব্রহ্মপুত্র নদে ডুবে নিখোঁজের একদিন পর যুবকের লাশ উদ্ধার

জাহাঙ্গীর হোসেন, নকলা - ফটো কার্ড
আগস্ট ৭, ২০২৩ ২:৩২ অপরাহ্ণ

শেরপুরের নকলায় চরঅষ্টধর ইউনিয়নের নারায়ণখোলা গ্রামে ব্রহ্মপুত্র নদের পানিতে ডুবে যাওয়ার একদিন পর ইলিয়াস হোসেনের (২৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। ৭ আগস্ট সোমবার ভোরে ময়মনসিংহের বোরোরচর এলাকার নদীর ঘাট থেকে ওই লাশ উদ্ধার করা হয়। ইলিয়াস উপজেলার চরঅষ্টধর ইউনিয়নের ডেবুয়ারচর গ্রামের নজরুল ইসলামের পুত্র।

Shamol Bangla Ads

এদিকে ওই ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ রামিন মিয়া (২০) নামে ইলিয়াসের এক বন্ধুকে আটক করেছে। রামিন চরঅষ্টধর ইউনিয়নের নারায়নখোলা বাজার এলাকার নজরূল ইসলাম ভূইয়ার ছেলে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, ইলিয়াস ও রামিন দু’জনই মাদকাসক্ত। শনিবার রাতে তারা দু’জন নৌকা দিয়ে ব্রহ্মপুত্র নদের ওপারে চরঅষ্টধর ইউনিয়নের টাঙ্গাইল্যাপাড়া গুচ্ছগ্রামে যায়। সেখানে গভীর রাত পর্যন্ত তারা ইয়াবা সেবন করে। পরে নৌকা না পেয়ে ইলিয়াস ও রামিন সাতঁরে ব্রহ্মপুত্র নদ পার হওয়ার সময় ইলিয়াস নদের পানিতে ডুবে যায়।

Shamol Bangla Ads

রবিবার সকাল থেকে জামালপুরের ফায়ার সার্ভিসের ডুবুরীদল ব্রহ্মপুত্র নদের পানিতে ৪ ঘন্টা উদ্ধার অভিযান চালিয়েও উদ্ধার করতে পারেনি নিখোঁজ ইলিয়াসের লাশ। কিন্তু নদে পানি ও স্রোত বেশি থাকায় তাঁরা উদ্ধার অভিযান বন্ধ করে চলে যায়।

এ ব্যাপারে চন্দ্রকোনা পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মো. মুকুল বলেন, আমরা ময়মনসিংহের বোরোরচর এলাকার নদীর পাড় থেকে নিখোঁজ ইলিয়াসের লাশ উদ্ধার করেছি। ওই ঘটনায় পরবর্তী আইনী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads