শেরপুরের শ্রীবরদীতে মিনিবার ফুটবল টুর্নামেন্টের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৪ আগস্ট শুক্রবার বিকেলে শ্রীবরদী পৌর শহরের পূর্ব ছনকান্দা গ্রামের মাঠ অনুষ্ঠিত সভায় প্রিয় অতিথি ছিলেন জাতীয় পার্টির শেরপুর-৩ আসনের মনোনয়নপ্রত্যাশী জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ ইকবাল আহসান। তিনি একটি প্রাইভেট হেলিকপ্টারে ঢাকা থেকে আসেন সভাস্থলে। এতে হেলিকপ্টার দেখতে ভীড় করেন উৎসুক লোকজন।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও জেলা জাতীয় পার্টির সভাপতি ইলিয়াস উদ্দিন। স্থানীয় সংগঠন মিনিবার ক্লাবের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রীবরদী উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব তারেক মুহম্মদ আব্দুল্লাহ রানা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন শেরপুর সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও চেয়ারম্যান মোখলেছুর রহমান, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম হেলাল, শেরপুর পৌর জাতীয় পার্টি সাবেক সভাপতি কাজি খোকন ও জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন সিদ্দিকী।

আরও বক্তব্য রাখেন শ্রীবরদী উপজেলা জাতীয় পার্টি যুগ্ম আহবায়ক নুরুজ্জামান, তাওহীদ ইকবাল জায়েদ, শামসুল হক, শফিকুল ইসলাম আপন, সজীব রহমান, শফিউল ইসলাম, খোয়াজ আলী প্রমুখ। সভায় জাতীয় পার্টি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন উপস্থিত ছিলেন।




