ads

শনিবার , ৫ আগস্ট ২০২৩ | ২৬ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঐতিহ্যবাহী ‘পুতুল নাচ’ ধরে রেখেছে শেরপুরের শ্যামলী পার্ক

শেরপুরে ঐতিহ্যবাহী ‘পুতুল নাচ’ ধরে রেখেছে শ্যামলী পার্ক। শেরপুরের সাবেক এমপি ফাতেমাতুজ্জোহুরা শ্যামলী নিজ উদ্যোগে শহরের ঢাকলহাটিতে নারী-পুরুষ ও শিশুদের বিনোদন দেয়ার জন্য প্রতিষ্ঠা করেছেন ‘শ্যামলী পার্ক’। আপাতত এক মাসের জন্য ৫০ টাকা মূল্যের টিকিট ধরা হচ্ছে। ভিতরে বসার জন্য চেয়ারে ব্যবস্থা রয়েছে। সকাল ১০ টা থেকে রাত ১০টা পর্যন্ত ওই শো চলে। এ ‘পুতুল নাচ’ দেখতে ভীড় করছেন শিশুসহ বিভিন্ন নারী-পুরুষরা। দর্শকদের আগ্রহের কথা চিন্তা করে ‘পুতুল নাচ’ স্থায়ী করার ইচ্ছে রয়েছে সাবেক এমপি শ্যামলীর।
জানা যায়, গ্রামবাংলার ঐতিহ্যবাহী ‘পুতুল নাচ’ হারিয়ে যেতে বসেছে। এক সময়ে শেরপুরে বিনোদনের মাধ্যম ছিল ‘পুতুল নাচ’। জেলার বিভিন্ন গ্রামে মেলা ও উৎসবে বসতো ওই পুতুল নাচ। তবে আজ আধুনিক প্রযুক্তিনির্ভর বিনোদনের প্রভাবে বিলুপ্তির পথে বাংলার এ লোকসংস্কৃতি। গ্রামবাংলার সংস্কৃতি ধরে রাখতে শেরপুর শহরের শ্যামলী পার্কে বিভিন্ন রাইডসে সংযুক্ত করা হয়েছে হারিয়ে যাওয়া সেই ‘পুতুল নাচ’।
এদিকে শিশুরা বর্তমানে ফেসবুক, ইমো, হোয়াটসঅ্যাপ ও ইউটিউব খুলে সময় কাটাচ্ছে। শিশুমন মোবাইলের প্রতি আকৃষ্ট হয়ে একটা জায়গায় সীমাবদ্ধ থেকে যাচ্ছে। তাই শিশুরা মানসিক ও শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই ওই পার্কে বিভিন্ন সুষ্ঠু বিনোদনের পাশাপাশি ‘পুতুল নাচ’র চাহিদা বেড়েছে। শেরপুর শহরসহ বিভিন্ন উপজেলার অভিভাবকদের এ ব্যাপারে আগ্রহ লক্ষ্য করা গেছে।
দিঘারপাড় থেকে ‘পুতুল নাচ’ দেখতে আসা শিশু রাকিব জানায়, মা-বাবার মুখে পুতুল নাচের কথা শুনেছি, টিভিতেও দেখেছি। কিন্তু বাস্তবে এই প্রথম দেখলাম। খুব ভালো লেগেছে। সিলেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর ড. নিজাম উদ্দিন পরিবার-পরিজন নিয়ে শ্যামলী পার্কে ঘুরতে এসেছেন। দেখেছেন ‘পুতুল নাচও’। তিনি বলেন, লোকসংস্কৃতির অন্যতম এ ‘পুতুল নাচ’ ছেলে-মেয়েদের দেখাতে এসেছি। আমরা সেই ছোটবেলায় দেখেছিলাম কিন্তু আমার ছেলে-মেয়েরা দেখেনি। তারা এ পুতুল নাচ দেখে অনেক খুশি হয়েছে। আরেক অভিভাবক নাছিমা আক্তার পারভীন বলেনর,  আমি কর্তৃপক্ষকে অনেক ধন্যবাদ জানাচ্ছি যে, তারা এ ঐতিহ্যবাহী ‘পুতুল নাচ’ রাউডটি পার্কে সংযোজন করার জন্য।  সেইসাথে আরও সুন্দর সুন্দর রাউড চালু করার আহবান জানাচ্ছি।
‘রঞ্জু পুতুল নাচ’ দলের মাস্টার বাদল মিয়া বলেন, একসময় বিভিন্ন মেলা ও উৎসব-পার্বনে ‘পুতুল নাচ’র  প্রচলন থাকলেও এখন তা খুব একটা বেশি দেখা যায় না। এখন এ পেশায় কেউ আসতেও চায় না। শেরপুরের সাবেক এমপি ফাতেমাতুজ্জোহুরা শ্যামলী তার নিজ উদ্যোগে হারিয়ে যাওয়া এ রাউডটি শেরপুরে চালু করেছেন। যা অত্যন্ত আনন্দের খবর। এদিকে ভবিষ্যৎ প্রজন্মের কাছে লোকসংস্কৃতির অংশ এই ‘পুতুল নাচ’ যাতে হারিয়ে না যায়, সেজন্য সরকার ও বিভিন্ন সংগঠনকে এগিয়ে আসার আহবান জানান জেলার সচেতন মহল।
এ ব্যাপারে শ্যামলী পার্কের মালিক ফাতেমাতুজ্জোহুরা শ্যামলী শ্যামলবাংলা২৪ডটকমকে বলেন, শিশুদের অন্যতম বিনোদনের মাধ্যম হচ্ছে ‘পুতুল নাচ’। আমরা চেষ্টা করি শিশুদের আনন্দ দেওয়ার। লোকসংস্কৃতি ধরে রাখতে মূলত আমাদের এ প্রয়াস। আপাতত এক মাসের জন্য শো চালানো হলেও দর্শক সাড়া পেলে নিয়মিত চলবে ‘পুতুল নাচ’।

Need Ads