ads

শনিবার , ৫ আগস্ট ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে নানা আয়োজনে শেখ কামালের ৭৪তম জন্মদিন পালিত

খবর টি পড়েছেন : ৬৫৫
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শেখ কামাল ছিলেন আধুনিক ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনের পথিকৃত : হুইপ আতিক

নানা আয়োজনের মধ্য দিয়ে শেরপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্মদিন পালিত হয়েছে। ৫ আগস্ট শনিবার সকালে জেলা কালেক্টরেট অঙ্গনে স্থাপিত শেখ কামালের অস্থায়ী প্রতিকৃতিতে প্রথমে শ্রদ্ধাঞ্জলি অর্পণ জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক এমপি।

Shamol Bangla Ads

পরে একে একে জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম, পুলিশ সুপার মোনালিসা বেগম পিপিএম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছানুয়ার হোসেন ছানু, জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার নুরুল ইসলাম হিরু, শেরপুর পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র নজরুল ইসলামসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের তরফ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।

এরপর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় আয়োজিত আলোচনা ও স্মৃতিচারণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হুইপ আতিউর রহমান আতিক এমপি। ওইসময় তিনি বলেন, শেখ কামাল একজন সরকারপ্রধানের সন্তান হয়েও ছিলেন নিরহংকারী ও সাধাসিধে। তিনি ছিলেন আধুনিক ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনের পথিকৃত।

Shamol Bangla Ads

জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোনালিসা বেগম পিপিএম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছানুয়ার হোসেন ছানু, সদর উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম, শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ মো. আব্দুর রশীদ, সিভিল সার্জন ডা. অনুপম ভট্টাচার্য্য, জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার নুরুল ইসলাম হিরু, প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম আধার প্রমুখ। ওইসময় বিভিন্ন দপ্তরের জেলা পর্যায়ের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের তরফ থেকে ১৬ জন যুবক-যুবতীর মাঝে ৪০ হাজার টাকা করে মোট ৬ লক্ষ ৪০ হাজার টাকার ঋণের চেক ও গাছের চারা বিতরণ করা হয়। এরপর অতিথিরা জেলা কালেক্টরেট অঙ্গনে ফলজ ও কাঠের চারা রোপণ করেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে শেখ কামালের জন্মদিনে জেলা আ’লীগের উদ্যোগে আলোচনা… পরবর্তী সংবাদ নালিতাবাড়ীতে সাংবাদিকের রোগমুক্তি কামনায় দোয়া ও আলোচনা সভা…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads