শেরপুরের নালিতাবাড়ী উপজেলার দৈনিক মানবজমিন ও তথ্যধারা প্রতিনিধি মাহফুজুর রহমান সোহাগের রোগমুক্তি কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে৷ ৪ আগস্ট শুক্রবার রাতে নালিতাবাড়ী প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাব অঙ্গনে ওই দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জানা যায়, মাহফুজুর রহমান সোহাগ দীর্ঘদিন যাবত নানা রোগে ভুগছিলেন৷ পরে সম্প্রতি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে গেলে পরীক্ষা- নীরীক্ষায় চিকিৎসকরা জানান সোহাগের দুইটি কিডনিই অকার্যকর হয়ে গেছে। পরে গতকাল শুক্রবার তাঁকে রাজধানীর কিডনি ফাউন্ডেশন হাসপাতালে তাকে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। সোহাগ নালিতাবাড়ী প্রেসক্লাবের সহ-সভাপতির দায়িত্ব পালন করছিলেন।
এদিকে গতকাল শুক্রবার রাতে সোহাগের রোগমুক্তি কমনায় দোয়া ও আলোচনা সভার আয়োজন করে নালিতাবাড়ী প্রেসক্লাব। এতে প্রেসক্লাবের সভাপতি আব্দুল মান্নান সোহেলের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগেত সভাপতি মোস্তফা কামাল, সাধারন সম্পাদক ওয়াজ কুরুনী, প্রেসক্লাবে উপদেষ্টা, সিনিয়র সাংবাদিক হাকাম হীরা, সদস্য সামেদুল ইসলাম তালুকদার ও গোপাল চন্দ্র সরকার, সাধারন সম্পাদক মনিরুল ইসলাম মনির, সাংগঠনিক সম্পাদক জাফর আহম্মেদ প্রমুখ। পরে দোয়া পরিচালনা করেন প্রেসক্লাবের যুগ্মসাধারন সম্পাদক আব্দুল মোমেন৷ এসময় উপজেলায় কর্মরত সকল সাংবাদিক ও আওয়ামী লীগের নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।









