ads

শনিবার , ২২ জুলাই ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরের জেলা প্রশাসককে বদলিজনিত বিদায় সংবর্ধনা দিলেন পুলিশ সুপার

খবর টি পড়েছেন : ১,১১৭
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

‘আমরা একত্রে কাজ করার স্মৃতিকে লালন করি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের জেলা প্রশাসক সাহেলা আক্তারকে বদলীজনিত বিদায় সংবর্ধনা দিয়েছেন পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিপিএম। ২২ জুলাই শনিবার বিকেলে শেরপুর পুলিশ লাইনস্ মাল্টিপারপাস শেডে ওই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Shamol Bangla Ads

পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিপিএমের সভাপতিত্বে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পুনাক, শেরপুরের সভানেত্রী সানজিদা হক মৌ।

অনুষ্ঠানে পুলিশ সুপার বিদায়ী অতিথির ব্যক্তিগত জীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং পরিবারের সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

Shamol Bangla Ads

পরবর্তীতে পুলিশ সুপার ও জেলা পুনাক সভানেত্রী বিদায়ী জেলা প্রশাসক সাহেলা আক্তারকে ফুলেল শুভেচছা জানান এবং জেলা পুলিশের পক্ষ থেকে সম্মাননা স্মারক তুলে দেন।

ওইসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এ্যান্ড অপস) সোহেল মাহমুদ পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাইদুর রহমানসহ জেলা পুলিশ ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ সরকার দরিদ্র মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে :… পরবর্তী সংবাদ শেরপুরে বিদায়ী পুলিশ সুপারকে জেলা আওয়ামী লীগের সংবর্ধনা

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads